বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

প্রযুক্তির দৌড়ে, আপনি কতটা প্রস্তুত?

ইন্টারনেটের সহজলভ্যতা, মোবাইল ফোনের বিস্তার ও সোশ্যাল মিডিয়ার আগমন মানব ইতিহাসে যোগাযোগ ও জীবনধারণে এক নতুন বিপ্লব এনেছে। ইমেইল, চ্যাট, ভিডিও কল, অনলাইন শপিং ও ডিজিটাল পেমেন্ট-সবখানেই ইন্টারনেট এখন অপরিহার্য।

আইফোন আসার পর স্মার্টফোন প্রযুক্তি আরও গতিশীল হয়, যার ধারাবাহিকতায় ফেসবুক, এক্স (টুইটার), ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো প্ল্যাটফর্ম বদলে দেয় আমাদের দৈনন্দিন জীবন। ইন্টারনেট শুধু একটি প্রযুক্তি নয়, এটি এখন সভ্যতার অবিচ্ছেদ্য অংশ। সহজ ও কম খরচের এ যোগাযোগ ব্যবস্থা নতুন পেশা, চিন্তাভাবনা ও ব্যবসার সুযোগ তৈরি করেছে।

২০২৫ সালের পর আমরা এক স্মার্ট ও জটিল প্রযুক্তিনির্ভর যুগে প্রবেশ করছি, যেখানে সচেতন নাগরিকদের জন্য কিছু প্রযুক্তি জানা ও ব্যবহার করা হবে অপরিহার্য। নিচে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলো তুলে ধরা হলো।

কৃত্রিম বুদ্ধিমত্তা ও জেনারেটিভ এআই

এআই এখন কেবল কাজের বিকল্প নয় মানুষের চিন্তা, সৃজনশীলতা এবং সিদ্ধান্ত গ্রহণকে শক্তিশালী করেছে। চ্যাটজিপিটি, জেমিনি এর মতো এআই টুল আমাদের লেখালেখি, ডিজাইন, গবেষণা এমনকি সমস্যা সমাধানের ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভবিষ্যতে এআই আমাদের জীবনের সার্বক্ষণিক সঙ্গী হয়ে যাবে।

কোয়ান্টাম কম্পিউটিং

এই প্রযুক্তি বর্তমানে প্রায় অসম্ভব গাণিতিক সমস্যার দ্রুত সমাধান করবে, নতুন নতুন ওষুধ আবিষ্কার এবং নিরাপত্তা ব্যবস্থায় বিপ্লব ঘটাবে। এটি হবে ভবিষ্যতের সুপারকম্পিউটিং প্ল্যাটফর্ম।

ব্লকচেইন, ক্রিপ্টোকারেন্সি ও ওয়েব৩

পৃথিবীজুড়ে একক ও বিশ্বাসযোগ্য লেনদেন, সম্পত্তি হস্তান্তর, অনলাইন ভোটিং এবং ডিজিটাল পরিচয় শনাক্ত করতে ব্লকচেইনের বিকল্প নেই। ওয়েব৩ দিচ্ছে বিকেন্দ্রীকৃত, ব্যক্তিগত ডেটা নিয়ন্ত্রিত একটি ইন্টারনেটের স্বপ্ন এবং যা সত্য হতে যাচ্ছে।

অগমেন্টেড রিয়েলিটি ও ভার্চুয়াল রিয়েলিটি

অগমেন্টেড রিয়েলিটি বাস্তবতার ওপর ডিজিটাল তথ্য যুক্ত করে এবং ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারকারীকে একটি সম্পূর্ণ কৃত্রিম ৩ডি জগতে প্রবেশ করায়। এ প্রযুক্তি শিক্ষায় ইন্টারঅ্যাকটিভ ক্লাসরুম, গেমিং-এ লাইভ অভিজ্ঞতা, চিকিৎসায় রিমোট সার্জারি করতে ব্যবহৃত হচ্ছে। এর মাধ্যমে আমরা দ্রুত মেটাভার্স জগতে প্রবেশ করতে যাচ্ছি

ইন্টারনেট অফ থিংস-আইওটি

আইওটি হলো এমন একটি প্রযুক্তি যেখানে রিয়েল বস্তু ও ডিভাইসগুলো ইন্টারনেটের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ করে। সেন্সর ও সফটওয়্যার ব্যবহার করে এ ডিভাইসগুলো স্বয়ংক্রিয়ভাবে ডেটা আদান-প্রদান করে। ফলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ডিভাইস নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ সম্ভব হয়। স্মার্ট হোম, স্মার্ট সিটি, স্মার্ট কৃষি ও স্বাস্থ্যসেবা-সবখানেই বাড়ছে আইওটির ব্যবহার।

সাসটেইনেবল প্রযুক্তি

টেকসই প্রযুক্তি পরিবেশবান্ধব, প্রাকৃতিক সম্পদ সাশ্রয়ী এবং দীর্ঘমেয়াদে সামাজিক-অর্থনৈতিক উন্নয়নে সহায়ক। এর লক্ষ্য হলো বর্তমান প্রয়োজন মেটানোর পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ রক্ষা। সোলার ও অ্যাটমিক এনার্জির ব্যবহার ক্রমেই মানবজীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে।

সাইবার নিরাপত্তা

ডিজিটাল জগতে নিরাপদ থাকা এখন ব্যক্তিগত ও জাতীয় নিরাপত্তার অংশ। তাই প্রত্যেকের ন্যূনতম সাইবার সচেতনতা থাকতে হবে ফিশিং, হ্যাকিং ও ডেটা চুরির বিরুদ্ধে।

১৯৯০-এর দশকে কেউ কল্পনাও করেনি ঘরে বসে ভিডিও কলে কথা বলা বা মোবাইল অ্যাপে টাকা পাঠানো সম্ভব হবে। যেসব প্রযুক্তিকে আমরা এখন ভবিষ্যৎ ভাবছি, আগামী দশকে সেগুলোই হবে আমাদের নিত্যসঙ্গী। তাই ২০২৫-এর পরের যুগে টিকে থাকতে হলে শুধু ব্যবহার নয়-প্রযুক্তিকে বুঝতে, শিখতে ও এগিয়ে থাকতে হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img