শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

এনবিআরে অবসর, বরখাস্ত, বদলি ও তদন্ত–আতঙ্ক

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) দেড় মাসের আন্দোলনের পর এখন শুরু হয়েছে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত, বদলি ও তদন্ত-আতঙ্ক। আন্দোলনে অংশগ্রহণকারী অনেক কর্মকর্তা-কর্মচারী নিজেদের ফেসবুক পেজ নিষ্ক্রিয় করে ফেলেছেন। অন্যান্য সামাজিক মাধ্যম থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছেন। কার্যালয়ে গেলেও কাজকর্মে মন নেই অনেকের।

গত রোববার রাতে আন্দোলন প্রত্যাহার করার পর অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ডরহীনভাবে কাজ করার আহ্বান জানান। কিন্তু বাস্তবে এর প্রতিফলন নেই। চলছে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলি।

গতকাল বৃহস্পতিবারও এনবিআরের দুই কমিশনারসহ পাঁচজনের বিরুদ্ধে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে। এই পাঁচ কর্মকর্তা হলেন বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার মো. কামারুজ্জামান, ঢাকা পূর্ব কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন, আয়কর বিভাগের অতিরিক্ত কর কমিশনার সেহেলা সিদ্দিকা, উপ-কর কমিশনার মো. মামুন মিয়া ও কর পরিদর্শক লোকমান আহমেদ।

গত পাঁচ দিনে সব মিলিয়ে এনবিআরের ২ জন সদস্যসহ ১৬ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক। তাঁদের অধিকাংশই আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। আন্দোলন প্রত্যাহারের পর এ পর্যন্ত তিনজন সদস্য ও একজন কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। কাজ বন্ধ রাখার দায়ে চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনারকে সাময়িক বরখাস্ত করা হয়।

রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের জন্য ব্যবসায়ী নেতারা সরকার ও আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতা করেন। সূত্রগুলো বলছে, আন্দোলন প্রত্যাহারের পর আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না, এমন আশ্বাস দেওয়া হয়েছিল। ব্যবসায়ীরাও সেই আশ্বাসের কথা আন্দোলনকারীদের জানিয়েছিলেন। পরে ব্যবসায়ী নেতা ও আন্দোলনকারী এনবিআর কর্মকর্তাদের যৌথ সংবাদ সম্মেলনে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

এনবিআরের আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী কর্মকর্তারা এখন মধ্যস্থতাকারী ব্যবসায়ী নেতাদের এসব শাস্তিমূলক ব্যবস্থা সম্পর্কে অবহিত করছেন। তাঁরা এ ধরনের শাস্তিমূলক ব্যবস্থা বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এনবিআর সূত্রে জানা গেছে, বিভিন্ন পর্যায়ের আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারীকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর তালিকা করা হচ্ছে। পাশাপাশি বেশ কিছু কর্মকর্তাকে বদলির জন্য পর্যালোচনা করা হচ্ছে। আন্দোলনে সম্পৃক্ত ছিলেন, এমন কর্মকর্তা-কর্মচারীরাই প্রাথমিক তালিকায় আছেন বলে এনবিআরের একাধিক কর্মকর্তা জানান।

রাজস্ব খাতে যৌক্তিক সংস্কারের দাবিতে দেড় মাস ধরে আন্দোলন করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গত শনি ও রোববার দুই দিন কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করা হয়। এতে সারা দেশের রাজস্ব আদায় কার্যক্রম অচল হয়ে যায়।

এ বিষয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে সরকার উভয় সংকট অবস্থায়। শৃঙ্খলাভঙ্গের দায়ে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হতো, তাহলে একটি দৃষ্টান্ত তৈরি হতো যে শৃঙ্খলাভঙ্গ করেও পার পাওয়া যায়। আবার যেহেতু একটি সমঝোতা হয়েছিল, তাই এত দ্রুত এ ধরনের শাস্তি না দিয়ে একটু রয়ে-সয়ে করা যেত। তাহলে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে এখন যে আতঙ্ক তৈরি হয়েছে, তা এড়িয়ে যাওয়া সম্ভব ছিল।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img