বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে সরাসরি সরকারি কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা চালু করা হয়েছে। ডেবিট বা ক্রেডিট কার্ড; এমএফএস যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়, এমক্যাশ, ট্রাস্টপে ইত্যাদি দিয়ে শুল্ক-কর পরিশোধ করা যাবে।

আমদানিকারক, রপ্তানিকারক ও সিঅ্যান্ডএফ প্রতিনিধিদের জন্য অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ ব্যবস্থা চালু করেছে। এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এনবিআর বলছে, এ চালান সরকারি রাজস্ব আহরণের একটি ওয়েবভিত্তিক সিস্টেম যার মাধ্যমে আমদানিকারক, রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ প্রতিনিধি যে কেউ ঘরে বসে ডেবিট বা ক্রেডিট কার্ড; এমএফএস যেমন রকেট, বিকাশ, নগদ, উপায়, এম ক্যাশ, ট্রাস্টপে ইত্যাদিসহ ইন্টারনেট মাধ্যমে শুল্ক-কর জমা দিয়ে সিস্টেম জেনারেটেড রসিদ নম্বর দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। পাশাপাশি যেকোনো ব্যাংক থেকেও শুল্ক-কর পরিশোধ করে আমদানি পণ্য দ্রুততম সময়ে খালাস করতে পারবেন।

গত এপ্রিল মাসে আইসিডি কমলাপুর কাস্টমস হাউসে প্রথম এ পদ্ধতিতে শুল্ক-কর আদায়ের পাইলটিং শুরু হয়। পরে পানগাঁও কাস্টমস হাউসে তা চালু করা হয়। চট্টগ্রাম কাস্টম হাউসে গত বৃহস্পতিবার এ ব্যবস্থা চালু হয়। আগামী সোমবার থেকে ঢাকা কাস্টম হাউসসহ সব কাস্টমস হাউসে এ ব্যবস্থা চালু হবে।

এনবিআর আরও বলছে, বিদ্যমান ব্যবস্থায় করদাতারা দিনের একটি নির্দিষ্ট সময়ে আরটিজিএস পদ্ধতিতে যে শুল্ক-কর জমা দেন, তা সরকারি কোষাগারে জমা হতে কয়েক দিন সময় লেগে যায়। এতে সরকারের আর্থিক ক্ষতি হয়। এখন থেকে দিন-রাত যেকোনো সময় যেকোনো স্থান থেকে ঘরে বসে অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে কাস্টমস শুল্ক জমা দিয়ে দ্রুততম সময়ে পণ্য খালাস করা যাবে। এ চালানের মাধ্যমে জমা দেওয়া এ অর্থ তাৎক্ষণিকভাবে সরকারের নির্দিষ্ট কোষাগারে জমা হবে, যা সরকার তাৎক্ষণিকভাবে এ নগদ অর্থ খরচ করতে পারবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...

চট্টগ্রামে অধ্যক্ষকে মারধর, চাঁদা দাবি ছাত্রদল নেতার  

নগরীতে চাঁদা না পেয়ে মব সৃষ্টি করে একটি কারিগরি...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img