শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ফটিকছড়িতে ভাইয়ের হাতে বোন খুন

চট্টগ্রামের ফটিকছড়িতে চাচাতো ভাই সুপ্তা মাঝি (১৫) নামের যুবক তার চাচাত বোনকে খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার (৪ জুলাই) রাতে উপজেলার উদালিয়া চা-বাগানের পহেলা টিলা এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিযুক্ত রতন দাশ (৩৭) বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

নিহত সুপ্তা মাঝি স্থানীয় চা শ্রমিক কৃষ্ণ মাঝির কন্যা। তিনি দীর্ঘদিন ধরে চাচাতো ভাই রতন দাশের সঙ্গে একই বসতঘরে বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রতন দাশ সুপ্তাকে চা-বাগানের শ্রমিকের কাজ ছেড়ে সেলাই মেশিনের কাজ শেখার পরামর্শ দেন। কিন্তু সুপ্তা এতে রাজি না হওয়ায় রাতে দু’জনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রতন বসতঘরে থাকা বঁটি দিয়ে মাথায় আঘাত করেন, এতে সুপ্তা রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। কিন্তু অবস্থার অবনতি হলে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে উদালিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল অভিযান চালিয়ে অভিযুক্ত রতন দাশকে গ্রেপ্তার করে। পরে তাকে ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।

ভূজপুর থানার ওসি মো. মাহবুবুল হক বলেন, ‘ঘটনার পর অভিযুক্তকে আমরা আটক করেছি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

পুলিশ বলছে, ঘটনার পেছনে অন্য কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img