বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

প্রবাসী ভাইয়ের মরদেহ আনতে গিয়ে লাশ হয়ে ফিরল আরও দুই ভাই

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরের বাসিন্দা প্রবাসে নিহত ভাইয়ের মরদেহের সাথে লাশ হয়ে ফিরল আরও দুই ভাই। ভাগ্যের নির্মম পরিহাস যে মা তার প্রবাসী সন্তানের লাশ দেশে ফেরার অপেক্ষায় পথ চেয়ে বসেছিলেন, তার বাড়িতে একে একে এলো তিন সন্তানের কফিন। বিদেশ থেকে ফেরা মেঝ ছেলের লাশের সাথে এলো বড় ছেলে আর আদরের ভাগ্নের নিথর দেহ। এই হৃদয়বিদারক ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির তালুকদার পাড়ার আনোয়ারা বেগমের বুকফাটা আর্তনাদে শনিবার মধ্যরাতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছিল। সন্তানহারা এই মায়ের কান্না দেখে সেদিন নিরবে চোখের জল ফেলেছে হাজারো মানুষ।

গাড়ি থেকে যখন একে একে তিনটি লাশের খাটিয়া নামানো হলো, আনোয়ারা বেগম যেন পাথর হয়ে গিয়েছিলেন। বাকশক্তি রুদ্ধ, চোখে রাজ্যের শূন্যতা। এগিয়ে এসে কাঁপাকাঁপা হাতে স্পর্শ করলেন কফিনগুলো। এরপর বুক চাপড়ে আহাজারি করতে করতে বিলাপ করছিলেন, ‘বাবা, একবার কথা বল, শুধু একবার। তোরা না বলেছিলি ভাইয়ের লাশ নিয়ে আসবি… তোরা কেন কথা বলছিস না?’ কিন্তু সন্তানদের কাছ থেকে আর কোনো উত্তর মেলেনি। আনোয়ারা বেগম বুঝে গিয়েছিলেন, এই খাটেই চিরনিদ্রায় শায়িত তার আদরের সন্তানেরা।

পরিবারের স্বচ্ছলতা ফেরাতে গত বছর সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আনোয়ারার মেঝ ছেলে মোহাম্মদ রুবেল (২৭)। কিন্তু সেখানে সামান্য একটি বার্গার খাওয়ার মতো তুচ্ছ ঘটনায় দোকান মালিকের পাশবিক নির্যাতনের শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন গত বছরের ১৭ জুলাই রুবেল মারা যান। দীর্ঘ এক বছরের আইনি লড়াই শেষে শনিবার তার নিথর দেহ দেশে ফেরে।

ভাইয়ের লাশ গ্রহণ করার জন্য ঢাকা বিমানবন্দরে গিয়েছিলেন বড় ভাই মোহাম্মদ বাবুল (৩৭) ও তাদের ফুফাতো ভাই মো. ওসমান গণি (৩৫)। বিকেলে লাশবাহী অ্যাম্বুলেন্সটি যখন কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা এলাকায় পৌঁছায়, তখনই ঘটে আরেক মর্মান্তিক দুর্ঘটনা। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোহাম্মদ বাবুল এবং ওসমান গণি। যে ভাই ছোট ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফিরছিল, সেই ভাইয়ের লাশও ফিরল একই অ্যাম্বুলেন্সে।

নিহত বাবুলের স্ত্রী সাহেদা আক্তার বারবার মূর্ছা যাচ্ছিলেন। অবুঝ দুই কন্যাসন্তানকে জড়িয়ে ধরে অঝোরে কেঁদে বলছিলেন, ‘আমি এখন আমার সন্তানদের কী জবাব দেবো? কী নিয়ে বাঁচব আমি? কে দেবে তাদের সান্ত্বনা?’

অন্যদিকে, নিহত ওসমানের স্ত্রী নুসরাত জাহান শিমার পৃথিবীও যেন থমকে গেছে। তিনি বলেন, ‘দুর্ঘটনার কয়েক মিনিট আগেও ফোনে কথা হলো, বললেন লাশ নিয়ে ফিরছেন। কিন্তু তিনি নিজেই ফিরলেন কফিনে বন্দি লাশ হয়ে।’ দুই মেয়ে আর এক ছেলে নিয়ে কীভাবে বাঁচবেন, সেই উৎকণ্ঠায় তিনি নির্বাক।

১৭ বছর বয়সী ছোট বোন রুম্পা আক্তারের কান্নাজড়িত কণ্ঠের আকুতি যেন আকাশ ছুঁয়ে যাচ্ছিল, ‘ভাইয়েরাই ছিল আমাদের সব ভরসার জায়গা। বাবা-মায়ের আশ্রয়। হে আল্লাহ, আমাদের এ কী করলে তুমি? শনিবার মধ্যরাতে তিনটি লাশ যখন একে একে গ্রামে পৌঁছায়, তখন পুরো তালুকদার পাড়ায় নেমে আসে শোকের ছায়া। আজ রবিবার জানাজা শেষে লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত ছুটে চলে হাজারো মানুষ। নিঃশব্দে আহাজারি আর চোখের জলে তারা বিদায় জানায় তিন সন্তানকে, যাদের জীবনের গল্প শেষ হলো এক অকল্পনীয় ট্র্যাজেডিতে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img