শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বন্দরে পণ্যের জট কমাতে কাস্টমসের ‘নিলাম কমিটি’ গঠন

চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে জমে থাকা নিষ্পত্তিযোগ্য পণ্য দ্রুত নিলাম, বিলিবন্দেজ ও ধ্বংস করার লক্ষ্যে ‘নিলাম কমিটি’ গঠন করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর বিশেষ আদেশে গঠিত এই কমিটি ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আমদানি বা রপ্তানি আদেশে নিষিদ্ধ নয়—এমন সকল পণ্য নিষ্পত্তি করবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ শফিউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, নবগঠিত নিলাম কমিটির আহ্বায়ক করা হয়েছে কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ তফছির উদ্দিন ভূঁঞাকে। কমিটিতে সদস্য হিসেবে থাকছেন অতিরিক্ত কমিশনার মো. রুহুল আমিনসহ সকল যুগ্ম কমিশনার, উপ-কমিশনার, সহকারী কমিশনার, নিলাম শাখার রাজস্ব কর্মকর্তা এবং নিলাম শুল্কায়ন শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কাস্টমস নিলাম শাখার উপ-কমিশনার বা সহকারী কমিশনার।

অফিস আদেশে বলা হয়েছে, কাস্টমস আইন মেনে এই কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বন্দরে পড়ে থাকা অখালাসকৃত, বাজেয়াপ্ত অথবা অনিষ্পন্ন পণ্য দ্রুত নিষ্পত্তির মাধ্যমে কনটেইনার জট কমানো, নিরাপত্তা ঝুঁকি হ্রাস এবং পণ্যের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হওয়ায় এখানে দ্রুত পণ্য খালাস নিশ্চিত করা জরুরি। তবে দীর্ঘদিন ধরে পড়ে থাকা পণ্যের কারণে কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তার ঝুঁকিও বাড়ছে। কাস্টমস কর্তৃপক্ষ আশা করছে, নিলাম কমিটির কার্যকর পদক্ষেপে চট্টগ্রাম বন্দরের পণ্যজট কমবে এবং বন্দর ব্যবস্থাপনায় গতি আসবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img