শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

পটিয়ার ইউপি চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিল বৈষম্যবিরোধীরা

চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইনজামুল হক জসিমকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে নগরীর ২ নম্বর গেট এলাকার সুলতান ডাইন রেস্টুরেন্টে মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাকে শনাক্ত করেন আন্দোলনকারীরা। পরে তারা পাঁচলাইশ থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি, পটিয়ায় চলমান গণঅভ্যুত্থানের সময় ছাত্রদের ওপর হামলা ও গুলি চালানোর নেতৃত্বে ছিলেন ইনজামুল হক জসিম। তার বিরুদ্ধে পটিয়া থানায় বিস্ফোরক, হত্যাচেষ্টা ও সহিংসতার একাধিক মামলা রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, “ইনজামুল হক জসিমের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আটকের পর আইনগত প্রক্রিয়ায় পটিয়া থানায় হস্তান্তর করা হবে।”

পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান জানান, “গ্রেপ্তারের বিষয়টি জেনেছি। তাকে এখনো থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে ইনজামুল হক জসিমের আটকের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তওসিফ ইমরোজ ফেসবুকে লিখেছেন, “যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরতে পারবে, আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনো ছাড় দেব না।”

আন্দোলনকারীদের এমন সক্রিয়তায় চট্টগ্রাম রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। বিষয়টি ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনার ঝড় বইছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img