শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে যৌথবাহিনী নামানোর আহ্বান ভিপি নুরের

চট্টগ্রামে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে যৌথবাহিনী নামানোর পরামর্শ দিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তৎপরতা বেড়েছে। এই অবস্থায় যৌথবাহিনীর মাধ্যমে নিয়মিত অভিযান চালানো প্রয়োজন।

রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, “আমরা দেখছি, কোনও রাজনৈতিক দল চাঁদাবাজি, সন্ত্রাস বা খুনকে প্রকাশ্যে সমর্থন করছে না। কিন্তু বাস্তবে যখন প্রশাসন কাউকে ধরে, তখন সেই দলের নেতাকর্মীরা থানায় গিয়ে তাকে ছাড়িয়ে আনে। এটি দ্বিচারিতা।”

তিনি আরও বলেন, “যৌথবাহিনী সুস্পষ্ট তথ্য ও প্রমাণের ভিত্তিতে অভিযান চালালে পরিস্থিতির উন্নতি সম্ভব। বিশেষ করে শিল্পাঞ্চলকেন্দ্রিক সন্ত্রাস ও চাঁদাবাজদের দমন এখন জরুরি।”

স্থানীয় সরকারের অনুপস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, “এখন দেশে কোনও কার্যকর জনপ্রতিনিধি নেই। মেয়র, কাউন্সিলর, উপজেলা চেয়ারম্যান কেউ নেই। ফলে প্রশাসনিক কাজগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। ইউএনওদের ওপর রাজনৈতিক প্রভাব খাটানো হচ্ছে। এজন্য জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন।”

দেশে ধর্মীয় সম্প্রীতির প্রসঙ্গ টেনে নুর বলেন, “বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। হিন্দু, বৌদ্ধ, মুসলমান সবাই এখানে শান্তিপূর্ণভাবে বসবাস করে। ৫ আগস্টের ঘটনার পর সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ উঠলেও অনেক ক্ষেত্রেই তা রাজনৈতিক সংশ্লিষ্টতা থেকে ঘটেছে। মানুষ সহনশীলতার পরিচয় দিয়েছে, আওয়ামী লীগ নেতারা বলেছিল ক্ষমতা ছাড়লে ৫ লাখ লাশ পড়বে, বাস্তবে ৫০০ জনও নিহত হয়নি।”

তিনি ছাত্র-জনতার সহনশীল ভূমিকায় প্রশংসা করেন এবং বলেন, “এটা প্রমাণ করে মানুষ পরিবর্তনের পক্ষে, কিন্তু সহিংসতা নয়।”

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি। উপস্থিত ছিলেন কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরো প্রধান মুস্তফা নঈম, এনটিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান শামসুল হক হায়দরী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমান, বৈশাখী টিভির ব্যুরো প্রধান গোলাম মওলা মুরাদ প্রমুখ।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img