বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

বসুন্ধরায় রিকশার পরিবর্তে শাটল, ৫০ টাকার ভাড়া মাত্র ১০ টাকা

রাজধানীতে রিকশাচালকদের সব সময় দিতে হয় বাড়তি ভাড়া। অল্প পথ গেলেও দিতে হয় ৫০ থেকে ৭০ টাকা। যাত্রী যদি স্কুলের শিক্ষার্থী বা অভিভাবক হন, তাহলে সেই ভাড়া বেড়ে হয়ে যায় দ্বিগুণ। এ ভোগান্তি থেকে মুক্তি পেতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে বৈদ্যুতিক শাটল বাস সার্ভিস।

এই সার্ভিসে খুশি স্কুলশিক্ষার্থীরা। রিকশার তুলনায় শাটল বাসের ভাড়া অনেক কম। পরিবেশবান্ধব, আরামদায়ক এবং খোলামেলা এই বাহনে একসঙ্গে ১০ থেকে ১২ জন যাত্রী বসতে পারেন।

এক স্কুলশিক্ষার্থী জানান, ‘এই বাহনটি খুব ভালো।

রিকশায় যেতে ৪০ টাকার বেশি ভাড়া দিতে হয়, কিন্তু শাটল বাসে ভাড়া মাত্র ১০ টাকা। তাছাড়া একসঙ্গে অনেকজন ওঠার সুবিধা থাকায় নিরাপত্তাও বেশি।’
শাটল বাস খোলামেলা, ভাড়া সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় যাত্রীরা এর বৃহৎ পরিসরে চালুর দাবি জানিয়েছেন।

এক অভিভাবক বলেন, ‘ভাড়া সাশ্রয়ী ঠিকই, তবে বড় আকারে চালু না হলে সুফল মিলবে না।

আশা করি খুব শিগগিরই শাটল বাস সার্ভিসের সংখ্যা বাড়বে। এতে বসুন্ধরা আবাসিক এলাকার যাতায়াতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।’
প্রাথমিকভাবে বসুন্ধরার ৩০০ ফিট মুখ থেকে এভারকেয়ার হাসপাতালের পকেট গেট পর্যন্ত দুটি শাটল বাস চলাচল করছে। প্রতিটি বাসে রয়েছে ছয়টি ব্যাটারি, যা একবার চার্জে প্রায় ৮০ কিলোমিটার চলতে পারে। শিগগিরই গাড়ির সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানা গেছে।

রিকশার পরিবর্তে এমন পরিপাটি বাহন রাজধানীতে ছড়িয়ে পড়লে যাতায়াত নিশ্চয়ই আরও স্বস্তিদায়ক হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img