শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

এলসি জটে পেঁয়াজের বাজার উত্তপ্ত

দুই সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫৫ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮৫ টাকায়। পাইকারি ও খুচরা বাজারে দৃশ্যমান কোনো সংকট না থাকলেও সরবরাহ কমার অজুহাত। এ সংকট নিরসনে ব্যবসায়ীরা চান পেঁয়াজ আমদানি করতে। কিন্তু স্থানীয় কৃষকদের কথা ভেবে পেঁয়াজ আমদানিতে আগ্রহ নেই সরকারের। এতে আগামী অক্টোবর অর্থাৎ নতুন পেঁয়াজ না আসা পর্যন্ত দাম আরও কিছুটা বাড়তে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

মঙ্গলবার (১২ আগস্ট) নগরীর খাতুনগঞ্জ, অলংকার, জামাই বাজার বহদ্দারহট, পাহাড়তলীসহ বিভিন্ন খুচরা বাজার ঘুরে জানা যায়, প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে ৮০-৮৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৬০ টাকা এবং দুই সপ্তাহ আগে ৫৫-৬০ টাকা। পাইকারি পর্যায়েও একই প্রবণতা। খাতুনগঞ্জ বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) পেঁয়াজের দাম প্রথমে বেড়েছে ২৫০ টাকা থেকে ৩৫০ টাকায়। পরের সপ্তাহে ২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৩৭৫ টাকা।

জামাই বাজারের বিক্রেতা ্জসিম বলেন, ‘এখন তো পেঁয়াজের ডাল-সিজন (মন্দা)। পেঁয়াজ ছোট সাইজের দাম ৮০ টাকা আর একটু বড় সাইজের গুলো ৮৫ টাকা। সাপ্লাই না থাকায় রেট একটু বেড়েছে। যদি পেঁয়াজ না আসে তাহলে আরও বাড়বে।’

আড়তদারদের দাবি, ভারি বর্ষণ ও মৌসুমের শেষের কারণে মোকামগুলোতে সরবরাহ কমে গেছে, পাশাপাশি বিদেশ থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় বাজার পুরোপুরি দেশি পেঁয়াজের ওপর নির্ভরশীল। কুষ্টিয়া, ফরিদপুর ও পাবনাসহ উত্তরবঙ্গের জেলা থেকে সরবরাহ এলেও তা পর্যাপ্ত নয়। তাছাড়া ট্রাক ভাড়া ও পরিবহন খরচের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলছে।

নগরীর অন্যতম পাইকারি বাজার, খাতুনগঞ্জ বাজারে ভালোমানের দেশি পেঁয়াজ পাইকারি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০-৭৫ টাকায়, যা এক সপ্তাহ আগে ছিল ৫৫-৫৮ টাকা। মাঝারি মানের পেঁয়াজের দামও একই সময়ে কেজিপ্রতি ১৫-১৮ টাকা বেড়েছে। খুচরা পর্যায়ে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-৯০ টাকায়।

একই বিষয়ে জানতে চাইলে খাতুনগঞ্জ হামিদউল্ল্যাহ মিঞা মার্কেটের ব্যবসায় সমিতির সাধারণ সম্পাদক মো. ইদ্রিস জানান, ‘পেঁয়াজের দাম কিছুটা বাড়ার পর এখন স্থিতিশীল আছে। পাইকারীতে গত সপ্তাহে ৭০ টাকা থেকে ৭৫ টাকা হয়েছে। আজকেও একই রেট চলছে। আর এলসি খোলার একটা কথা আছে। সরকার স্থানীয় কৃষকদের কথা ভেবে এলসি বন্ধ রাখে। এখন ক্রাইসিস নিয়ে সরকারের সঙ্গে কথা হয়েছে। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) এলসি খোলার কথা ছিলো। কিন্তু না খোলার কারণে দাম একটু বাড়তি আছে। এলসি খুললে পেঁয়াজের দাম আবার ৫০ টাকার মধ্যে চলে আসবে।’

জানা যায়, পেঁয়াজ আমদানি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কোনো আপত্তি না থাকলেও এলসি (ঋণপত্র) খোলায় স্থগিতাদেশ রেখেছে কৃষি মন্ত্রণালয়। কৃষি মন্ত্রণালয়ের এ আদেশের কারণে দেশে পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। অর্থাৎ দেশীয় পেঁয়াজ দিয়ে চাহিদা মেটানো হচ্ছে।

এ নিয়ে জানতে চাইলে কৃষি মন্ত্রণালয়ের আইন অধিশাখার যুগ্ম সচিব ড. মো. মোকতার হোসেন বলেন, ‘স্থানীয় কৃষকদের কথা ভেবেই পেঁয়াজ আমদানিতে সরকার উৎসাহিত করছেন না। তবে পেঁয়াজের মজুদ কি পরিমান আছে, তা বিবেচনা করে সরকার চাইলেই এলসি খুলে দিতে পারে। এলসি খুলতে ডলার সংক্রান্ত কোনো সমস্যা নাই। তাই সরকার যে কোনো মূহুর্তেই তা করতে পারে। এটি নিয়ে সঠিক তথ্য দিতে পারে কৃষি বিপনণ অধিদপ্তর।’

এদিকে কৃষি বিপণন অধিদপ্তরের বাজার সংযোগ, গবেষণা, রপ্তানী উন্নয়ন এবং কৃষি ব্যবসা শাখার পরিচালক মোহাম্মদ মুনসুর আলম খান বলেন, ‘কৃষকদের কথা বিবেচনায় আমদানি বন্ধ রাখা হয়েছে। আর পেঁয়াজের যে চাহিদা, সে অনুপাতে আমাদের উৎপাদনও হয়েছে। কিন্তু পেঁয়াজ শুকিয়ে যাওয়ার কারণে ওজন কমে গেছে। এরপরও আশা করি কোনো ঘাটতি হবে না। তাই দাম নিয়ে ব্যবসায়ীদের মনিটরিংয়ে আনা হবে। অক্টোবরে নতুন পেঁয়াজ বাজারে আসা শুরু হবে। এরমধ্যে যদি ঘাটতি মনে হয়, সরকার যে কোনো মূহুর্তে এলসি খোলার সুযোগ করে দিবে।’

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img