শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

প্রথম শ্রেণির বন্দীর মর্যাদায় মমতাজ

গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন জনপ্রিয় শিল্পী ও সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার ও মমতাজের আইনজীবী রেজাউল করিম আজ সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন।

কাওয়ালিন নাহার আজ দুপুরে মুঠোফোনে বলেন, মমতাজ বেগম সংসদ সদস্য ছিলেন। কারাবিধি অনুযায়ী তিনি প্রথম শ্রেণির একজন বন্দী। প্রথম শ্রেণির কারাবন্দী যেসব সুযোগ-সুবিধা পেয়ে থাকেন, তিনিও তা পাচ্ছেন।

দেড় মাসের বেশি সময় ধরে কারাগারে আছেন মমতাজ। তাঁর আইনজীবী রেজাউল করিম  বলেন, মমতাজ বেগম আগে কখনো কারাগারে যাননি। তিনি এই প্রথম কারাগারে গেছেন। যেহেতু তিনি সংসদ সদস্য ছিলেন, তাই কারাগারে প্রথম শ্রেণির কারাবন্দীর মর্যাদা পাচ্ছেন। প্রথম শ্রেণির কারাবন্দী হিসেবে তিনি পাচ্ছেন একটি খাট, একটি টেবিল ও পত্রিকা। আর খাবার হিসেবে পাচ্ছেন ভাত, মাছ ও মাংস।

কারাগারে পত্রিকার পাশাপাশি ধর্মীয় বইপুস্তক পড়ে মমতাজের সময় কাটছে বলে জানান তাঁর আইনজীবী রেজাউল। তিনি বলেন, আরও ধর্মীয় বই কারাগারে পৌঁছে দেওয়ার জন্য তাঁকে তাঁর মক্কেল অনুরোধ করেছেন। সেসব বইপত্র দেওয়া হয়েছে।

মমতাজের দুই মেয়ে কানাডায় থাকেন বলে জানান তাঁর আইনজীবী রেজাউল করিম। তিনি বলেন, মমতাজের মেয়েরা কানাডার বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। আর তাঁর ছেলে দেশে থাকেন। তিনি বাক্প্রতিবন্ধী।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img