শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ইউরোপজুড়ে প্রচণ্ড তাপপ্রবাহ, দাবানলে পুড়ছে তুরস্ক

সময়ের আগেই ইউরোপে শুরু হয়েছে প্রচণ্ড তাপপ্রবাহ। তুরস্ক ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে দাবানল। গত সোমবার দাবানলের কারণে তুরস্কে অন্তত ৫০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অপরদিকে তীব্র গরমের কারণে ফ্রান্স, স্পেন, ইতালি, পর্তুগাল ও জার্মানিতে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। এমনকি সাধারণত সহনীয় আবহাওয়ার দেশ নেদারল্যান্ডসেও সতর্কতা জারি করা হয়েছে। এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তাপপ্রবাহ চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সর্বোচ্চতে পৌঁছাবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের আবহাওয়া পর্যবেক্ষণ সংস্থা কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে, জুন মাসে এতটা তাপপ্রবাহ একেবারেই অস্বাভাবিক। পশ্চিম ইউরোপের বড় অংশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৫ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেশি রেকর্ড হয়েছে। সাধারণত এ ধরনের আবহাওয়া জুলাই-আগস্টে দেখা গেলেও এবার জুনেই তা দেখা দিয়েছে।

dhakapost

দাবানলে পুড়ছে তুরস্ক

তুরস্কের পশ্চিমাঞ্চলে দ্বিতীয় দিনের মতো চলছে দাবানল। ঝোড়ো হাওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে দেশটির বন মন্ত্রণালয়।
বিপর্যয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (AFAD) জানিয়েছে, পাঁচটি অঞ্চল থেকে অন্তত ৫০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবেই এ ধরনের পরিস্থিতি বাড়ছে।

dhakapost

ফ্রান্সে ৪০ ডিগ্রি তাপমাত্রা

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে রোববার ছড়িয়ে পড়ে দাবানল । তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। প্রায় ৪০০ হেক্টর বনভূমি আগুনে পুড়ে গেছে। দেশটির আবহাওয়া বিভাগ ১০১টি অঞ্চলের মধ্যে ৮৪টিতে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

স্পেনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.৭ ডিগ্রি

স্পেনের আবহাওয়া সংস্থা জানিয়েছে, চলতি বছরের জুনে দেশটির ইতিহাসে  তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার ফ্রান্স সীমান্তবর্তী এল গ্রানাডো এলাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস।

dhakapost

ইতালি ও জার্মানি রেড অ্যালার্ট জারি

ইতালির ১৬টি শহরে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কোথাও কোথাও দিনের সবচেয়ে গরম সময়ে খোলা জায়গায় কাজ নিষিদ্ধের চিন্তা করা হচ্ছে। জার্মানির পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ৩৪ ডিগ্রি ছাড়িয়েছে। নাগরিকদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর প্রায় ৪ লাখ ৮০ হাজার মানুষ তাপপ্রবাহজনিত কারণে মারা যান, যা বন্যা, ভূমিকম্প ও ঘূর্ণিঝড়জনিত মৃত্যুর যৌথ সংখ্যার চেয়েও বেশি।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img