শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ভলকার তুর্ককে অবাঞ্ছিত ঘোষণা ভেনেজুয়েলার

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ককে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ (পারসোনা নন গ্রাটা) ঘোষণা করেছে ভেনেজুয়েলার পার্লামেন্ট। মঙ্গলবার (২ জুলাই) দেশটির জাতীয় পরিষদ সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়।

 

সম্প্রতি ভেনেজুয়েলায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তুর্ক বলেন, দেশটিতে নির্বিচার গ্রেফতার, গুম এবং বিচারবহির্ভূত কর্মকাণ্ড বেড়েছে। তার কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এসব বিষয় উল্লেখ করা হয়।

তবে এসব অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার। দেশটির অ্যাটর্নি জেনারেলের দপ্তর তুর্কের প্রতিবেদনের কড়া সমালোচনা করে একে ‘ভেনেজুয়েলার ওপর একটি আগ্রাসন’ হিসেবে অভিহিত করেছে। খবর এএফপি’র।

জাতীয় পরিষদের স্পিকার ও প্রেসিডেন্ট মাদুরোর ঘনিষ্ঠ সহযোগী জর্জ রদ্রিগেজ জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার অফিসের সঙ্গে সরকারের সব ধরনের যোগাযোগ বন্ধ করা উচিত।

তবে এটি নতুন কোনো ঘটনা নয়। এর আগেও জাতিসংঘের মানবাধিকার দফতরের সঙ্গে এমন বিরোধে জড়িয়েছিল ভেনেজুয়েলা। সূত্র: আল জাজিরা

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img