শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

গাজায় ক্যাফে, স্কুল ও ত্রাণকেন্দ্রে ইসরায়েলি হামলা, নিহত ৯৫

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর একের পর এক বিমান হামলায় অন্তত ৯৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেক মানুষ। সোমবার (৩০ জুন) রাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

 

আল জাজিরা জানায়, গাজা শহর ও উত্তরের বিভিন্ন এলাকায় চালানো এসব হামলায় একটি ক্যাফে, একটি স্কুল ও একটি ত্রাণ বিতরণ কেন্দ্র ছিল মূল লক্ষ্যবস্তু। নিহতদের মধ্যে নারী, শিশু এবং সাংবাদিকও রয়েছেন।

স্থানীয় বাসিন্দা ইয়াহিয়া শরিফ বলেন, “শিশুদের জন্মদিন চলছিল। হঠাৎই বোমা পড়ে। কোনো রাজনৈতিক বা সামরিক সংশ্লিষ্টতা ছিল না ওই স্থানের। আমরা শুধু ছিন্নভিন্ন দেহ দেখতে পেয়েছি।”

এদিকে গাজা শহরের ইয়াফা স্কুলে আশ্রয় নেওয়া কয়েকশ বাস্তুচ্যুত মানুষের ওপরও বিমান হামলা চালানো হয়। হামলার মাত্র পাঁচ মিনিট আগে নোটিশ দেওয়া হয়েছিল বলে অভিযোগ একজন আশ্রয়প্রার্থী হামাদা আবু জারাদের। তিনি বলেন, “আমরা ৬৩০ দিনেরও বেশি সময় ধরে কোনো সহায়তা পাইনি। প্রতিদিন মৃত্যুর মুখোমুখি হচ্ছি।”

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকার আল-আকসা শহীদ হাসপাতাল চত্বরে চালানো আরেকটি হামলায় আহত হয়েছেন অনেকে। সেখানে আশ্রয় নেওয়া কয়েক হাজার পরিবার ছিল আতঙ্কিত। সাংবাদিক তারেক আবু আজজুম জানান, “এই হাসপাতালে এর আগেও অন্তত ১০ বার হামলা হয়েছে। ইসরায়েল গাজার স্বাস্থ্যব্যবস্থাকে সম্পূর্ণভাবে ধ্বংস করার পথে।”

গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিসে ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)’ পরিচালিত একটি ত্রাণ বিতরণ কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল। খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় অন্তত ১৫ জন নিহত হন, আহত হন আরও ৫০ জন।

গাজা মিডিয়া অফিসের এক বিবৃতিতে জানানো হয়, আল-আকসা শহীদ হাসপাতালের ভেতরে শরণার্থীদের জন্য স্থাপিত একটি তাঁবুতেও বিমান হামলা চালানো হয়েছে। এতে রোগী ও আশ্রয়প্রার্থীদের জীবন চরম ঝুঁকিতে পড়েছে। তারা এটিকে ‘স্বাস্থ্য ব্যবস্থার ওপর পরিকল্পিত ও পদ্ধতিগত হামলা’ বলে আখ্যা দিয়েছে।

এদিকে ইসরায়েলি পত্রিকা হারেৎজ দাবি করেছে, ইসরায়েলি সেনাদেরকে অনেক সময় নিরস্ত্র ত্রাণপ্রার্থীদের ওপরও অতিরিক্ত বলপ্রয়োগ এবং গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সেনাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হুমকি না থাকলেও প্রাণঘাতী শক্তি ব্যবহারে চাপ থাকে সেনাদের ওপর।

আল জাজিরা বলছে, গত মে মাস থেকে জিএইচএফ সীমিত আকারে ত্রাণ বিতরণ শুরু করার পর প্রায় প্রতিদিনই হামলার ঘটনা ঘটছে। এখন পর্যন্ত এসব হামলায় নিহত হয়েছেন অন্তত ৬০০ ফিলিস্তিনি, আহত হয়েছেন চার হাজারের বেশি।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img