শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

সেই মিয়ানমারেই ৩০ বছর পর আরেক ইতিহাস

বাংলাদেশের ফুটবলের অবিচ্ছেদ্য এক অংশ মিয়ানমার। পুরুষ ফুটবলে প্রথম আন্তর্জাতিক চ্যাম্পিয়ন ট্রফি এসেছিল ১৯৯৫ সালে মিয়ানমার থেকে। ৩০ বছর পর সেই একই ভূমিতেই ঋতুপর্ণা-আফিদারা প্রথমবারের মতো নারী এশিয়া কাপ নিশ্চিত করল। বাংলাদেশ এখন নারী ফুটবলে এশিয়ার শীর্ষ ১২ দেশের একটি।

৩০ বছর আগে-পরে ভিন্ন দুই টুর্নামেন্ট ও ভিন্ন প্রেক্ষাপট হলেও নানা মিলও রয়েছে। ১৯৯৫ সালে মোনেম মুন্না-নকীবরা স্বাগতিক মিয়ানমারকে হারিয়েই চার জাতি টুর্নামেন্টের ট্রফি জিতেছিল। ঋতুপর্ণা-রুপ্নারাও মিয়ানমারকে হারিয়েই এশিয়া কাপ নিশ্চিত করেছে। কাকতালীয়ভাবে দু’টি ম্যাচের ফলাফলই ২-১ এবং ভেন্যুও ইয়াঙ্গুন।

১৯৯৫ সালে মিয়ানমার ফুটবল ফেডারেশনের আমন্ত্রণে চারজাতি টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টের গ্রুপ ম্যাচে বাংলাদেশ মিয়ানমারের কাছে হারলেও ফাইনালে ২-১ গোলে জিতেছিল। ইমতিয়াজ আহমেদ নকীব ও মামুন জোয়ার্দার গোল করেছিলেন। নকীব এখন মোহামেডান দলের ম্যানেজার। মামুন জোয়ার্দার প্রায় দুই দশক কানাডা প্রবাসী। মেয়েদের মিয়ানমার জয় মামুনকে ফিরিয়ে নিয়ে গেল সেই ত্রিশ বছর আগে। কানাডা থেকে তিনি জানান, ‘মিয়ানমারে মেয়েরা অসাধারণ খেলেছে। তাদের এই সাফল্য আমাদের সেই টুর্নামেন্টে ট্রফি জয়ের স্মৃতি মনে করাল। মিয়ানমার বাংলাদেশের ফুটবল ইতিহাসের অংশ হয়ে থাকল আরেকবার।’

২০১৯ সালে এএফসি অনূর্ধ্ব-১৬ নারী টুর্নামেন্ট কাভার করতে এই প্রতিবেদক মিয়ানমার গিয়েছিল। তখন মিয়ানমারের সাবেক ফুটবলার টিন অং ওই হার নিয়ে এভাবেই আক্ষেপ করছিলেন, ‘বৃষ্টির মধ্যে ফাইনাল ম্যাচ হয়েছিল। যে বাংলাদেশকে আমরা ৪ গোলে হারিয়েছিলাম তাদের কাছেই ২-১ গোলে ট্রফি হারালাম। বাংলাদেশের কোচ অটো ফিস্টার ও অধিনায়ক মুন্না অসাধারণ ব্যক্তিত্ব ছিল।’

ত্রিশ বছর পর সেই ইয়াঙ্গুনে বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমার নারী ফুটবল দলকে আরেকবার আক্ষেপে পুড়িয়েছে। যে মিয়ানমার এশিয়া কাপ নারী ফুটবল টুর্নামেন্টে নিয়মিত অংশগ্রহণ করে সেই দলটি নিজেদের মাটিতে বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট থেকেই বিদায়। তাদের আক্ষেপের বড় জায়গা ২০১৮ সালে বাংলাদেশকে ৫-০ গোলে হারিয়েছিল। অর্ধযুগ পর নিজেদের মাটিতে ২-১ গোলে হার।

বাংলাদেশ নারী ফুটবল দল মিয়ানমার থেকে ইতিহাস সৃষ্টি করে দেশে ফিরবে। বাছাইপর্ব হওয়ায় কোনো ট্রফি বা দৃশ্যত কোনো স্মারক নেই এই টুর্নামেন্টে। ১৯৯৫ সালে মুন্না নকীবরা চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে এসেছিলেন। বাফুফে সংরক্ষণ করতে না পারায় সেই ট্রফির হদিস নেই।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img