শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে জিতে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। ২৪৯ রানের লক্ষ্য দেওয়ার পর তানভীর-শামীমদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৬ রানের জয় নিশ্চিত করে সিরিজে সমতা ফিরিয়েছে। এরপরই বড় সুখবরটি পেল বাংলাদেশ। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে তারা এগিয়েছে এক ধাপ।

লঙ্কানদের সঙ্গে সাদা বলের এই সিরিজ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ৭৬ রেটিং নিয়ে দশম স্থানে ছিল বাংলাদেশ। তখনই জানা যায়, টাইগারদের সামনে দশম থেকে নবম স্থানে ওঠার ভালো সুযোগ আছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে মাত্র ১টি জয় পেলেই র‌্যাঙ্কিংয়ে নবম স্থানে উঠবে তারা। গতকাল (শনিবার) রাতে লঙ্কানদের হারিয়ে মেহেদী হাসান মিরাজের দল সেটাই নিশ্চিত করল।

নয় নম্বরে ওঠা বাংলাদেশের বর্তমানে ওয়ানডের রেটিং পয়েন্ট ৭৮। তাদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম থাকায় দশ নম্বরে নেমে গেছে ওয়েস্ট ইন্ডিজ। এ ছাড়া বাংলাদেশের কাছে হেরে লঙ্কানদের ১ ধাপ অবনতি হয়েছে। তারা নেমে গেছে ৫ম স্থানে, ওয়ানডেতে শ্রীলঙ্কার বর্তমান রেটিং পয়েন্ট ১০২। তারা পিছিয়ে পড়ার সুযোগে র‌্যাঙ্কিংয়ে চার নম্বরে উঠেছে পাকিস্তান। তাদের রেটিং ১০৪।

গতকাল রাতে বাংলাদেশের ম্যাচ শেষেই আইসিসির দলীয় এই ওয়ানডে র‌্যাঙ্কিং হালনাগাদ করা হয়। যেখানে শীর্ষ তিনে যথারীতি অবস্থান করছে ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর যথাক্রমে অবস্থান করছে পাকিস্তান, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান, ইংল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে আটে অবস্থান করতে হবে। বিবেচনায় নেওয়া হবে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত র‍্যাঙ্কিংয়ের অবস্থান। সরাসরি বিশ্বকাপে খেলতে ওই সময়ের মধ্যে র‍্যাঙ্কিংয়ে আটের মধ্যে জায়গা করে নিতে হবে শান্ত-মিরাজদের। অন্যথায় খেলতে হবে বাছাইপর্ব। যেখান থেকে আরও চারটি দল ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবে।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জয়ের পর সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। বাকি ম্যাচ জিতলেই তারা প্রথমবার লঙ্কান ভূমিতে ওয়ানতে সিরিজ জয়ের রেকর্ড গড়বে। এর আগের ৬টি সিরিজে বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকরা ৪ বার জিতেছে, (১-১) ড্র হয়েছে বাকি ২টি। তবে চলমান সিরিজ জিতলেও বাংলাদেশ র‌্যাঙ্কিংয়ে আর আগাবে না। অবশ্য ওয়েস্ট ইন্ডিজের চেয়ে রেটিং পয়েন্টে ব্যবধান বাড়ানোর সুযোগ থাকছে তাদের সামনে। বর্তমানে দুই দলের রেটিং ব্যবধান মাত্র ১।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img