হিজরি নববর্ষ উপলক্ষ্যে ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলেছে, কেউ যদি বৈধ হিসেবে সৌদি ছাড়তে চায় এবং ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করে, তাহলে মেয়াদ আরও ৩০ দিন বাড়িয়ে দেওয়া হবে।
সৌদির পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, এ সুবিধা সব ধরনের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে।
এরআগে সৌদি আরব পবিত্র হজ করতে আসা মুসল্লিদের উদ্দেশ্যে এক বিবৃতিতে বলেছিল, তাদের হজের ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই সৌদি ছাড়তে হবে। এরপরই ঘোষণা এলো আবেদন করে ভিসার মেয়াদ আরও ৩০ দিন বৃদ্ধি করা যাবে। তবে তারা সুবিধাটি শুধু হজযাত্রীদের মধ্যে না রেখে সবার জন্য করেছে।





