শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাল ইসরায়েল

ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে হুতিদের লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েল। আজ সোমবার ভোরে ইসরায়েলি সামরিক বাহিনী এ তথ্য জানায়। হামলায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। গত এক মাসের মধ্যে ইয়েমেনে এটাই প্রথম ইসরায়েলি হামলা।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইয়েমেনের হোদেইদাহ, হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দরে হামলা চালানো হয়েছে। হামলা চালানো হয়েছে দেশটির রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রেও। ইসরায়েলে হুতিদের একের পর এক আক্রমণের জবাবে ইয়েমেনে এসব হামলা চালানো হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরান-সমর্থিত হুতিরা গাজাবাসীর পাশে দাঁড়ায়। গাজার প্রতি সমর্থন জানিয়ে ইসরায়েলের ভূখণ্ডে ও লোহিত সাগরে ইসরায়েলের সমর্থক পশ্চিমাদের বাণিজ্যিক জাহাজে একাধিক হামলা চালায়। এ কারণে আন্তর্জাতিক বাণিজ্য চরমভাবে বাধাগ্রস্ত হয়।

ইসরায়েলের দিকে উড়ে আসা হুতিদের বেশির ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে শনাক্ত ও তাৎক্ষণিকভাবে ভূপাতিত করার কথাও জানানো হয়েছে। এর পর থেকে ইসরায়েলও ধারাবাহিকভাবে পাল্টা আক্রমণ চালিয়ে আসছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেনের রাস ইসা বন্দরে ‘গ্যালাক্সি লিডার’ নামের একটি জাহাজে হামলা চালানো হয়েছে। ২০২৩ সালের শেষ দিকে হুতিরা জাহাজটি দখল করেছিল।

সামরিক বাহিনী জানিয়েছে, হুতিদের ‘সন্ত্রাসী’ শাসন কাঠামোর বাহিনীগুলো জাহাজে একটি রাডার–ব্যবস্থা স্থাপন করেছে। এটি আন্তর্জাতিক সমুদ্রসীমায় নৌযান শনাক্তে ব্যবহার করা হচ্ছে। হুতিদের ‘সন্ত্রাসী’ শাসনব্যবস্থার কার্যক্রম প্রচারের জন্য এটি কাজে লাগানো হচ্ছে।

ইসরায়েলের সর্বশেষ হামলার পর হুতিদের সামরিক মুখপাত্র বলেন, উল্লেখযোগ্য পরিমাণে স্থানীয়ভাবে বানানো ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে।

স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানান, লোহিত সাগরের তীরবর্তী বন্দরনগরী হোদেইদাহে ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে পড়েছে। এ কারণে পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।

হুতিনিয়ন্ত্রিত আল-মাসিরাহ টিভি জানিয়েছে, হোদেইদাহে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে ইয়েমেনের তিনটি বন্দর থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার জন্য সতর্কবার্তা জারি করা হয়েছিল।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img