শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ট্রাইব্যুনালের ইতিহাসে কোনো মামলায় প্রথম ‘রাজসাক্ষী’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম কোনো মামলায় একজন আসামি ‘অ্যাপ্রুভার’ হলেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন গত বৃহস্পতিবার অ্যাপ্রুভার (দোষ স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন যে আসামি, সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে পরিচিত) হওয়ার আবেদন করলে তা মঞ্জুর করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ট্রাইব্যুনাল আইনের ১৫ ধারায় অ্যাপ্রুভারের বিষয়টি উল্লেখ রয়েছে। এই ধারার শিরোনাম ‘পারডন অব এন অ্যাপ্রুভার’। বাংলায় বিষয়টিকে ‘দোষ স্বীকারকারী সাক্ষীর ক্ষমা’ বলা যেতে পারে।

ট্রাইব্যুনাল আইনের ১৫ নম্বর ধারায় তিনটি উপধারা রয়েছে। এর মধ্যে উপধারা-১–এ কী করলে একজন দোষ স্বীকারকারী সাক্ষী (যিনি আগে আসামি ছিলেন) ক্ষমা পেতে পারেন, সে সম্পর্কে বলা আছে। তাতে উল্লেখ করা হয়েছে, বিচারের যেকোনো পর্যায়ে ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ব্যক্তিকে ট্রাইব্যুনাল এই শর্তে ক্ষমা করতে পারেন যে সেই ব্যক্তি ঘটনার মূল হোতা বা সহায়তাকারীসহ পুরো ঘটনা সম্পর্কে যা জানেন, সে বিষয়ে সম্পূর্ণ সত্য বিস্তারিতভাবে প্রকাশ করবেন; অর্থাৎ অপরাধের কোনো ঘটনা সম্পর্কে পূর্ণ ও সত্য তথ্য প্রদান করার শর্তে দোষ স্বীকারকারী সাক্ষীকে ক্ষমা করতে পারেন ট্রাইব্যুনাল।

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের আগে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জড়িত কোনো আসামি অ্যাপ্রুভার হননি বলে জানান ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। গতকাল শুক্রবার দুপুরে তিনি বলেন, অ্যাপ্রুভার একটি সুবিধা, এটি একটি প্রক্রিয়াও। একটি প্রস্তাব থেকে এই প্রক্রিয়া শুরু হয়। সাবেক আইজিপি মামুন সেই প্রস্তাব দিয়েছেন। ট্রাইব্যুনাল তা গ্রহণ করেছেন। প্রক্রিয়া অনুযায়ী এখন তিনি সাক্ষ্য দেবেন, ট্রাইব্যুনাল তা বিবেচনা করবেন। তারপর এ মামলার রায়ের সময় ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেবেন। বিচারে ট্রাইব্যুনাল অ্যাপ্রুভারকে (রাজসাক্ষী) সম্পূর্ণভাবে মুক্তি দিতে পারেন, অল্প মাত্রায় সাজা দিতে পারেন কিংবা অন্য কোনো ব্যবস্থা নিতে পারেন।

ট্রাইব্যুনাল আইনের ১৫ ধারার উপধারা-৩–এ বলা হয়েছে, বিচার শেষ না হওয়া পর্যন্ত সেই ব্যক্তিকে (অ্যাপ্রুভার) কারাগারে রাখা হবে। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এখন কারাগারে আছেন।

প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, সাবেক আইজিপি মামুন ট্রাইব্যুনালের আইনে অ্যাপ্রুভার হয়েছেন। তাঁর ক্ষেত্রে শুধু ট্রাইব্যুনাল আইন প্রযোজ্য হবে। অ্যাপ্রুভার বিষয়ে দেশের অন্য আইন বিবেচিত হবে না।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img