বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি ১০ সেপ্টেম্বর থেকে:ফিফা

ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ঘোষণা করেছে যে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের টিকিট কেনার প্রক্রিয়া শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এজন্য ভক্তদের ফিফার ওয়েবসাইটে গিয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘোষণা আসে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ শেষ হওয়ার একদিন পর। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি এই টুর্নামেন্টকে ‘অভূতপূর্ব সাফল্য’ বলে আখ্যায়িত করেছে।

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘আমরা কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে বিশ্ববাসীকে স্বাগত জানাতে অপেক্ষায় আছি, যা ইতিহাসের সবচেয়ে বড় ও মহান ক্রীড়া ইভেন্ট হবে। বিশ্বজুড়ে ভক্তদের টিকিট নিশ্চিত করতে প্রস্তুত হতে বলছি—এগুলো হবে বিশ্ব ক্রীড়ার সবচেয়ে কাঙ্ক্ষিত সিট।’

ফিফা টিকিট বিতরণের বিস্তারিত বিবরণ দেয়নি, তবে ১০ সেপ্টেম্বর থেকে প্রাক-নিবন্ধিত ভক্তরা ‘টিকিট কেনার প্রথম সুযোগের জন্য আবেদন করতে পারবেন।’

সংস্থাটি জানায়, ‘২০২৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে শুরু করে ২০২৬ সালের ১৯ জুলাই ফাইনাল ম্যাচ পর্যন্ত টিকিট বিক্রির বিভিন্ন পর্যায় থাকবে। প্রতিটি পর্যায়ে ক্রয় প্রক্রিয়া, পেমেন্ট পদ্ধতি ও টিকিটের ধরন আলাদা হতে পারে। আগামী মাসগুলোতে প্রতিটি ধাপের বিস্তারিত তথ্য জানানো হবে।’

মেক্সিকো ও কানাডায় ১৩টি করে ম্যাচ

২০২৬ বিশ্বকাপ শুরু হবে ২০২৫ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সিতে। এবারের বিশ্বকাপে দল সংখ্যা বেড়ে ৪৮টি হওয়ায় মোট ১০৪টি ম্যাচ খেলা হবে, যার মধ্যে কানাডা ও মেক্সিকোতে ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলো যুক্তরাষ্ট্রে হবে, কোয়ার্টার ফাইনাল থেকে শেষ পর্যন্ত সব ম্যাচই সেখানে অনুষ্ঠিত হবে।

ক্লাব বিশ্বকাপের মিশ্র অভিজ্ঞতা

গত মাসে যুক্তরাষ্ট্রে ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজনের মাধ্যমে বিশ্বকাপের একটি টেস্ট রান হয়েছিল, যার ফলাফল মিশ্র ছিল। মেটলাইফ স্টেডিয়ামে চেলসির ৩-০ জয় নিয়ে ফাইনাল ম্যাচে ৮১,০০০ দর্শকের রেকর্ড ভিড় ছিল, তবে কিছু ম্যাচে দর্শক উপস্থিতি হতাশাজনকভাবে কম ছিল। তীব্র গরম আবহাওয়াও খেলোয়াড় ও দর্শকদের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছিল, বিশেষ করে দুপুরের ম্যাচগুলোতে। তবে অনেক ম্যাচে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।

ট্রাম্পের আগ্রহ ও ভিসা নিয়ে উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টুর্নামেন্টে বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। গত মাসে হোয়াইট হাউসে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে আমন্ত্রণ জানান তিনি, যখন দলটি ওয়াশিংটনে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে আসে। নিউ জার্সির ফাইনাল ম্যাচেও উপস্থিত ছিলেন তিনি এবং ট্রফি প্রদান অনুষ্ঠানে চেলসি খেলোয়াড়দের সঙ্গে মঞ্চে উঠেন।

তবে ট্রাম্পের কঠোর অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যে, আন্তর্জাতিক ভক্তরা ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারবেন কিনা। জুন মাসে, তিনি ইরানসহ ১৯টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছেন। ইরানের জাতীয় দল ইতিমধ্যে ২০২৬ বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে।

যুক্তরাষ্ট্রে ফুটবলের ক্রমবর্ধমান জনপ্রিয়তা

ফুটবলকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা বলা হলেও যুক্তরাষ্ট্রে আমেরিকান ফুটবল, বেসবল ও বাস্কেটবলের পেছনে ছিল। তবে গত দশকে দেশটিতে ফুটবলের প্রতি আগ্রহ বাড়ছে, বিশেষ করে ২০২৩ সালে আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগদান এই প্রবণতাকে ত্বরান্বিত করেছে।

উল্লেখ্য, কাতারে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনা তৃতীয় বারের মতো ট্রফি জিতে নেয়, যা মেসিকে ইতিহাসের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সূত্র : আল জাজিরা।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img