শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

পাকিস্তানি এয়ারলাইন্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো যুক্তরাজ্য

পাঁচ বছর আগে দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাজ্য, ফলে পাকিস্তানি এয়ারলাইন্সগুলো এখন পুনরায় যুক্তরাজ্যের উদ্দেশে ও সেখান থেকে ফ্লাইট চালুর জন্য আবেদন করতে পারবে। এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো যখন পাকিস্তান সরকার তার দীর্ঘদিন ধরে সংকটে থাকা রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)-কে বেসরকারিকরণের প্রক্রিয়া জোরদার করছে।

বুধবার (১৬ জুলাই) ইসলামাবাদে অবস্থিত ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানে বিমান নিরাপত্তায় উল্লেখযোগ্য অগ্রগতির প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এয়ার সেফটি কমিটি এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। হাইকমিশনের বিবৃতিতে বলা হয়েছে, “রাজ্য বা বিমান সংস্থাকে তালিকা থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত একটি স্বাধীন ও কারিগরি নির্ভর প্রক্রিয়ার মাধ্যমে নেয়া হয়।”

বিবৃতিতে আরও বলা হয়, “এই স্বাধীন এবং কারিগরি প্রক্রিয়ার ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে পাকিস্তান এবং এর বিমান সংস্থাগুলোকে যুক্তরাজ্যের এয়ার সেফটি তালিকা থেকে সরিয়ে ফেলার।”

ইউরোপীয় ইউনিয়নের এভিয়েশন সেফটি এজেন্সি কর্তৃক পিআইএর ওপর চার বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পরপরই যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত এসেছে। ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের মাধ্যমে এ বছর জানুয়ারিতে পিআইএ ইউরোপের উদ্দেশ্যে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সিদ্ধান্তকে “দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক” হিসেবে আখ্যা দিয়ে বলেন, “যুক্তরাজ্যের এই সিদ্ধান্ত ব্রিটেনে বসবাসকারী পাকিস্তানিদের জন্য স্বস্তির বার্তা।”

প্রসঙ্গত, ২০২০ সালের জুন মাসে করাচিতে পিআইএর একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে ৯৭ জন নিহত হয়। এই দুর্ঘটনার এক মাস পরই যুক্তরাজ্য পিআইএর ওপর নিষেধাজ্ঞা জারি করে। তদন্তে জানা যায়, দুর্ঘটনার মূল কারণ ছিল পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের মানবিক ভুল।

এই ঘটনার পরই পিআইএর বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে যে, সংস্থাটির এক-তৃতীয়াংশ পাইলটের লাইসেন্স ভুয়া বা সন্দেহজনক। পাকিস্তান সরকার এই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত শুরু করে।

এই নিষেধাজ্ঞার ফলে পিআইএ প্রতিবছর প্রায় ৪০ বিলিয়ন রুপি (১৪৪ মিলিয়ন মার্কিন ডলার) আয় হারিয়েছে বলে জানিয়েছিল সংস্থাটি। যুক্তরাজ্যের লন্ডন, ম্যানচেস্টার ও বার্মিংহাম রুটগুলো পিআইএর সবচেয়ে লাভজনক বলে বিবেচিত, এবং লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সংস্থাটির বহু কাঙ্ক্ষিত ল্যান্ডিং স্লট এখনও সংরক্ষিত রয়েছে।

বর্তমানে পিআইএ-তে প্রায় সাত হাজার কর্মী নিয়োজিত রয়েছে। তবে সংস্থাটি দীর্ঘদিন ধরেই অদক্ষ ব্যবস্থাপনা, ঋণের বোঝা ও দুর্বল নিরাপত্তা রেকর্ডের কারণে সমালোচিত। সরকার বলেছে, তারা পিআইএকে বেসরকারিকরণের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এবং সম্ভাব্য ক্রেতা খুঁজে বের করতে হিমশিম খাচ্ছে। তবে সম্প্রতি গৃহীত পুনর্গঠনমূলক সংস্কার কর্মসূচির ফলে সংস্থাটি ২১ বছরের মধ্যে প্রথমবারের মতো কার্যকরী মুনাফা অর্জন করেছে, যা সম্ভবত নতুন বিনিয়োগকারী আকৃষ্ট করতে সহায়ক হবে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img