শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে, কোনো অনিশ্চয়তা নেই

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। প্রধান উপদেষ্টা যে সময়ের কথা বলেছেন, সেই সময়েই নির্বাচন হবে। কোনো প্রার্থী বলতে পারবে না যে তার প্রতি অন্যায় করা হয়েছে। নির্বাচনের সময় লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় ভালো নির্বাচন হবে।

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, বিষয়টি নিয়ে সকল রাজনৈতিক দল ও কমিশন কথা বলছে এবং সবাই খুব আন্তরিকতার সাথেই বিষয়টি আলোচনা করছে। সব দলের আন্তরিকতার কারণে খুব দ্রুতই অনেক বিষযয়ে ঐকমত্যে পৌঁছানো গেছে। আটটি বিষয়ে একমত হয়েছে, সাতটি বিষয়ে এখনো পর্যালোচনা চলছে।

তিনি বলেন, আমরা আশা করছি জুলাই সনদ দেব। সবাই স্বাক্ষর করবে। বর্ষা শেষে দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে নির্বাচনের হাওয়া বইছে। অনেক বছর দেশের তরুণরা ভোট দিতে পারেনি।  এবার দেখবেন তারা নির্বাচনের ব্যাপারে যথেষ্ট ইন্টারেস্টেড হবে ।

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে শফিকুল আলম বলেন, আমরা যথেষ্ট চেষ্টা করছি। যেখানেই কোনো ঘটনা ঘটছে আমরা কিন্তু অ্যারেস্ট করছি। কেউ কিন্তু বাদ যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে আমরা আইনের সংশোধন করেছি। যেমন ধর্ষণের ক্ষেত্রেও আমরা কিছু আইনের সংশোধনী এনে দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ।

গোপালগঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনায় যারা আইন নিজের হাতে তুলে নিয়েছেন। তাদেরকে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করছি। কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি। সাংবাদিকরা সব জায়গায় ভিজিট করে তথ্য নিতে পারেন ।

দ্য নেক্সট ওয়েভ প্রতিপাদ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দ্বিতীয়বারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে স্পিকার হিসেবে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হায়দার আলী, এসট্রো ফটোগ্রাফার জুবায়ের কাওলিন, চরকির সিইও রেদওয়ান রনি, লেখক ডেলএইচ খান, গায়ক আসিফ আকবর, সাংবাদিক ফারাবি হাফিজ, হোটেল ব্যবসায়ী লুৎফর রহমান রিপনসহ অন্যান্যরা।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img