ফরিদপুর সদর উপজেলার করিমপুর হাইওয়ে থানার সামনে সড়ক দুর্ঘটনায় জব্দ করা একটি বাসে আগুন দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
শনিবার (২০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী।
“তবে শনিবার দুপুর থেকে কেউ সেখানে ছিল না। রাত ১২টার দিকে জানতে পারি বাসটিতে আগুন লেগেছে। কে বা কারা আগুন দিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি,” বলেন ওসি।
ঘটনার পরপরই ফরিদপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা জানতে তদন্ত চলছে বলে জানায় পুলিশ।





