শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ভিন্নমতের দলগুলোকে নিয়ে ‘রেইনবো স্টেট’ গড়তে চায় বিএনপি: ফখরুল

বিভিন্ন রাজনৈতিক মত ও আদর্শের দলগুলোকে অন্তর্ভুক্ত করে ‘রেইনবো স্টেট’ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

রোববার (২০ জুলাই) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ‘জুলাই শহীদ’ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, “ভিন্নমত থাকবে। আমরা একটা রেইনবো স্টেট করব, যেখানে ভিন্ন রাজনৈতিক মতের সবাই অন্তর্ভুক্ত থাকবে।”

জুলাই অভ্যুত্থানে আহতদের চিকিৎসায় বিএনপি একটি সহায়তা তহবিল (ফান্ড) গঠন করবে বলেও ঘোষণা দেন মহাসচিব।

গুম ও হত্যাকাণ্ড নিয়ে তিনি বলেন, “ফ্যাসিস্ট শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তিনি মানব জাতির কলঙ্ক।”

এ সময় তিনি আরও বলেন, “কোন দলের কতজনের জীবন গেছে তা নিয়ে তর্ক করবো না, কিন্তু আমরা সবাই জানি—এই আন্দোলন আমাদের সবাইকে এক করেছে।”

ফখরুল আশাবাদ ব্যক্ত করেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিশ্রুতির আলোকে আগামী ফেব্রুয়ারির মধ্যেই দেশে একটি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণ ঘটবে।

পরে চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণের মাধ্যমে বিএনপির ‘১০ লাখ গাছ রোপণ’ কর্মসূচির উদ্বোধন করেন মির্জা ফখরুল।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img