শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চাঁদপুরে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেফতার

চাঁদপুরের শাহরাস্তিতে মালামালের গুদামে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

তাদের দুর্ধর্ষ ডাকাতির ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব সংবাদ সম্মেলন করেন। এসময় উপস্থিত সাংবাদিকদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন তিনি।

গ্রেফতারদের মধ্যে ঢাকার সাভার ও কেরানীগঞ্জ থেকে ছয়জন এবং লক্ষ্মীপুর জেলা থেকে আরও একজনকে বুধবার রাতে গ্রেফতার করে শাহরাস্তি থানা পুলিশ। এর আগে গত ৮ জুলাই শাহরাস্তি পৌরসভার ঠাকুর বাজারে একটি গুদামে দারোয়ানের হাত-পা বেঁধে সার্টার ভেঙে ডাকাতির ঘটনা ঘটে।

পুলিশ সুপার জানান, এই দুর্ধর্ষ ডাকাত দলের কাজ হলো দেশের বিভিন্ন এলাকায় গিয়ে প্রথমে শিকার খোঁজা, পরে টার্গেট নির্ধারণ করে পরিকল্পিতভাবে ডাকাতি করা। তারই অংশ হিসেবে শাহরাস্তিতে তারা গুদামের দারোয়ানের হাত-পা বেঁধে প্রায় ৩০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। পরে তারা ডাকাতি করা প্রায় সব মালামালই অন্যত্র বিক্রি করে দেয়।

পুলিশ সুপার আরও জানান, অভিযানে বেশ কিছু লুট করা মালামাল, তিনটি মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এই সাত ডাকাতের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।

চাঁদপুর জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান জানান, পেশাদার এবং দুর্ধর্ষ প্রকৃতির এই ডাকাত দলের সদস্যদের ঢাকা জেলা পুলিশের সহায়তায় শাহরাস্তি থানা পুলিশের একটি দল গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতাররা হলেন: লক্ষ্মীপুর সদরের টুমচর এলাকার মো. দেলোয়ার (৪০), ঢাকার কেরানীগঞ্জের সুবাড্ডার আব্দুল মালেক আকন (৬০), কুষ্টিয়ার কুমারখালির সোহেল রানা ওরফে শাওন (৩৯), ঢাকার আশুলিয়ার সাহাবউদ্দিন সাবু (৩২)। এছাড়াও অন্য তিন ডাকাত ঢাকা জেলা পুলিশের হেফাজতে রয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, শাহরাস্তি পৌরসভার ঠাকুরবাজারে ‘পাটোয়ারী এন্টারপ্রাইজ’ নামে মালামালের একটি গুদামে গত ৮ জুলাই রাতে এ ডাকাতির ঘটনায় এমরান হোসেন বাদী হয়ে ৮-১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয় পুলিশ পরিদর্শক (তদন্ত) অলি উল্লাহকে। পরবর্তীতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে ডাকাতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করা হয়। তদন্তকাজে সহায়তা করেন উপপরিদর্শক আতোয়ার রহমান ও সহকারী উপপরিদর্শক মো. শহীদুল্লাহ্।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুরের পর চাঁদপুর আদালতে এই চার ডাকাতকে হাজির করা হয়। আদালতে তারা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। পরে আদালতের নির্দেশে তাদের জেলা কারাগারে পাঠিয়ে দেয়া হয়।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img