শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

নাটোরে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১০

নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামি ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

 

সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ভেজালের মোড় এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহত জামায়াত সমর্থকরা হলেন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি নাজমুল (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০), সাগর (২৫) এবং স্বপনের ১০ বছর বয়সী কন্যা শিশু সুমাইয়া খাতুন। অন্যদিকে বিএনপি সমর্থকদের মধ্যে আহত হয়েছেন, আব্দুল সরদারের ছেলে হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫) ও কোরবান।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ উপলক্ষ্যে নাজমুলসহ কয়েকজন নেতাকর্মী সমাবেশে অংশগ্রহণ করেন। এ নিয়ে বিএনপি সমর্থক হাবিল, কাবিল, কাউসারসহ কয়েকজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে ভেজালের মোড় এলাকায় উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রূপ নেয় সংঘর্ষে। এ সময় লোহার রড, হাতুড়ি ও ধারালো হাসুয়া দিয়ে একপক্ষ অপরপক্ষে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img