নাটোরের সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের চক কালিকাপুর গ্রামে জামায়াতে ইসলামি ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সোমবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ভেজালের মোড় এলাকায় এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
আহত জামায়াত সমর্থকরা হলেন, ৫ নম্বর ওয়ার্ড জামায়াত সভাপতি নাজমুল (৩৫), সেক্রেটারি জাহিদুল ইসলাম, ফরিদ ফর্দু (৪৫), স্বপন (৩০), সাগর (২৫) এবং স্বপনের ১০ বছর বয়সী কন্যা শিশু সুমাইয়া খাতুন। অন্যদিকে বিএনপি সমর্থকদের মধ্যে আহত হয়েছেন, আব্দুল সরদারের ছেলে হাবিল (৩৫), কাবিল (৪৫), কাউসার (২৫) ও কোরবান।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।





