শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

তিনি রোজ আমাকে হাসিখুশি রাখেন: মালালা

মালালা ইউসুফজাইকে চেনেন না এমন মানুষের সংখ্যা খুবই কম। শান্তিতে নোবেলজয়ী পাকিস্তানের অধিকারকর্মী মালালা প্রতিরোধ, শিক্ষা এবং স্থিতিস্থাপকতার প্রতীক। সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পোস্টে মালালা নিজের একটি ব্যক্তিগত প্রতিকৃতি উপস্থাপন করেছেন।

গত সোমবার ইনস্টাগ্রামে নিজের শৈশবের একটি ছবি পোস্ট করেছেন মালালা। এতে লেখেন, যদি তোমরা আমাকে নিয়ে কোনো প্রোজেক্ট করো, তাহলে তুমি সম্ভবত আমাকে সেই ১৫ বছর বয়সি কিশোরী হিসেবে চিনবে যাকে মেয়েদের শিক্ষার অধিকার নিয়ে লড়ার জন্য তালেবানরা গুলি করেছিল। সেটা ১৩ বছর আগের কথা। তারপর থেকে অনেক কিছু বদলে গেছে, এবং কিছু জিনিস একই রয়ে গেছে, তাই আজ আমি কে তার পুনঃপরিচয় করিয়ে দিচ্ছি। ’

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরুর আগে মালালা পাকিস্তান নিয়ে বর্ণনা করেন। তিনি লেখেন, ‘আমি অনেক বন্ধু পেয়েছি, (একটু বেশি) মজা করেছি এবং নিজের সম্পর্কে শিখেছি। এখানেই আমার মানসিক স্বাস্থ্যের সঙ্গে লড়াই করতে হয়েছে, প্রথমবারের মতো প্যানিক অ্যাটাকের সম্মুখীন হয়েছি। থেরাপিতে যাওয়া সত্যিই আমাকে সাহায্য করেছে। ’

স্নাতক শেষ করার আগেই মালালা আসের মালিককে বিয়ে করেন। স্বামী সম্পর্কে মালালা বলেন, ‘তিনি প্রতিদিনই আমাকে হাসিখুশি রাখেন’।

মালালা বলেন, ‘নতুন ভাষা পড়া এবং শেখার পাশাপাশি আমি ব্যায়াম এবং প্রতিযোগিতামূলক খেলাধুলা খেলতে ভালোবাসি।’

নিজেক নিয়ে ব্যঙ্গ করে তিনি বলেন, ‘আসের আমাকে জিম ব্রো বলে ডাকে।’

তিনি আরও বলেন, ‘আমি ভ্রমণ করতে ভালোবাসি কিন্তু ভ্রমণের প্রস্তুতিতে আমি ভালো নই। বিমানবন্দরে যাওয়ার ১০ মিনিট আগে স্যুটকেসে কাপড় গোছায় এবং সবসময় গুরুত্বপূর্ণ কিছু ভুলে যাই। আমি নতুন রেস্তোরাঁয় যেতে ও নতুন খাবার খেতে ভালোবাসি। তবে, আমি রান্না করতে পারি না এবং আমার ফ্রিজ টেকআউট বাক্সে ভরা। ‘

মালালার মানবিক কাজ তার জীবনের একটি বড় অংশ জুড়ে রয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি আমার বেশিরভাগ সময় আফগানিস্তান, ব্রাজিল, নাইজেরিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোতে মেয়েদের শিক্ষা নিয়ে কাজ করার পেছনে ব্যয় করি। ’

আশার বার্তা দিয়ে পোস্টের উপসংহারে মালালা লেখেন, ‘আমার জীবন আমার কল্পনার মতো আর কিছুই নয়। এই ছবির মেয়েটি গাড়ির মেকানিক হতে চেয়েছিল। কিন্তু স্কুলের প্রতিটি মেয়ে তার স্বপ্ন পূরণ করতে এবং নিজের ভবিষ্যৎ বেছে নিতে সক্ষম হবে, এই আশা কখনোই বদলাবে না। নতুন মুখ এবং যারা শুরু থেকেই পাশে আছেন তাদের প্রতি ধন্যবাদ।’

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img