শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বিয়ের পিঁড়িতে বসছেন স্টিভ জবস-কন্যা ইভ

বিয়ের পিঁড়িতে বসছেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ জবস ও ব্যবসায়ী লরেন পাওয়েলের কন্যা ইভ জবস। চলতি সপ্তাহের শেষের দিকে অলিম্পিক অশ্বারোহী স্বর্ণপদক বিজয়ী বাগদত্তা হ্যারি চার্লসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন ইভ।

৬.৭ মিলিয়ন ডলারের এই জাঁকজমকপূর্ণ বিয়েতে তারকাখচিত অতিথিরা উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। যার মধ্যে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস এবং তার ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুও থাকতে পারেন বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক পোস্ট। এছাড়াও এই বিয়েতে কিংবদন্তি এলটন জনও সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে।

কে এই ইভ জবস

১. ১৯৯৮ সালের ৯ জুলাই জন্মগ্রহণকারী ইভ জবস একজন আমেরিকান ফ্যাশন মডেল, যিনি ক্যালিফোর্নিয়ার পালো আল্টোতে থাকেন। তিনি ২০২১ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বিএ ডিগ্রি অর্জন করেন এবং তারপর নিউইয়র্কে চলে আসেন।

২.স্নাতক সম্পন্ন করার আগে, তিনি ফ্লোরিডার ওয়েলিংটনের আপার এচেলন একাডেমিতে ভর্তি হন, যেখানে তিনি ঘোড়ায় চড়া শিখেন। ২০১৯ সালে, ২৫ বছরের কম বয়সিদের মধ্যে তিনি বিশ্বের ৫ম সেরা রাইডার (অশ্বরোহী) হিসেবে স্থান পান।

৩. ইভ ২২ বছর বয়সে গ্লসিয়ার হলিডে ক্যাম্পেইনে মডেলিংয়ে আত্মপ্রকাশ করেন ইউফোরিয়ার সিডনি সুইনি এবং রুপলের ড্র্যাগ রেসের নাওমি স্মলসের মতো সেলিব্রিটিদের সাথে। তিনি ২০২১ সালে প্যারিস-ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড কোপার্নির হয়ে র্যাম্পের মাধ্যমে রানওয়েতে আত্মপ্রকাশ করেন।

৪. তিনি বর্তমানে ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তিবদ্ধ এবং ফ্যাশন শিল্পে একটি শক্তিশালী ছাপ ফেলেছেন। তিনি ভোগ জাপানের প্রচ্ছদে ছিলেন এবং লুই ভুইতোঁ’র একটি প্রোমোশনেও কাজ করেছিলেন।

৫. তিনি ২০২০ টোকিও অলিম্পিকে প্রতিযোগিতায় অংশ নেওয়ার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু কোভিড-১৯ এর কারণে ইভেন্টটি বিলম্বিত হওয়ার পরে তা থেকে সরে আসেন।

৬. যদিও ইভ সোশ্যাল মিডিয়ায় খুব বেশি সক্রিয় নন, তিনি মাঝে মাঝে তার ফটোগ্রাফি দক্ষতার ঝলক শেয়ার করেন, যার মধ্যে রয়েছে প্রাকৃতিক দৃশ্য এবং জাদুঘরের প্রদর্শনী।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img