হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের স্বাগত বা বিদায় জানাতে আসা ব্যক্তিদের জন্য নতুন নিয়ম চালু করেছে কর্তৃপক্ষ। এখন থেকে একজন যাত্রীর সঙ্গে সর্বোচ্চ দু’জন সঙ্গী প্রবেশ করতে পারবেন বিমানবন্দরের নির্ধারিত এলাকাগুলোতে।
শুক্রবার (২৫ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন নিয়মটি আগামী রোববার (২৭ জুলাই) থেকে কার্যকর হবে।
এছাড়া বিমানবন্দরে আগত সবাইকে শৃঙ্খলা বজায় রাখা এবং কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। যাত্রী ও তাদের সঙ্গীদের নতুন নির্দেশনা মেনে চলার মাধ্যমে বিমানবন্দরে নিরাপদ ও কার্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে মনে করছে কর্তৃপক্ষ।
এমএইচএস/





