শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ভিয়েতনামে স্লিপার বাস উল্টে নিহত ১০

ভিয়েতনামের মধ্যাঞ্চলে পর্যটকবাহী একটি স্লিপার বাস উল্টে অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুটি শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে রাজধানী হ্যানয় থেকে মধ্যাঞ্চলীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল বাসটি। পথে হা তিনহ প্রদেশে জাতীয় মহাসড়কে বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পিলারে আঘাত করে এবং উল্টে যায়।

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত সকলেই ভিয়েতনামের নাগরিক, যাদের মধ্যে দুইজন শিশু। আহত ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকেই গুরুতর।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন দা নাং ভ্রমণে যাচ্ছিলেন, যারা স্থানীয় পর্যটক ছিলেন।

দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা এক যাত্রী স্থানীয় ‘দান ত্রি’ সংবাদমাধ্যমকে বলেন, ‘বাসটি উল্টে গিয়েছিল… আমি উঠে বসতেও পারছিলাম না, আমার শরীর আর হাত বিছানার পাশে ঢুকে গিয়েছিল।’

তার মতে, যারা বাসের সামনের দিকের স্লিপার বাংকে ছিলেন, তাদের বেশ কয়েকজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন বা গুরুতর আঘাত পেয়েছেন। তিনি বলেন, নিহতরা অনেক বেশি আঘাত পেয়েছে।

এই দুর্ঘটনার পর ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন দ্রুত ও নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিয়েছেন।

ভিয়েতনামে প্রায় সময়ই সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে দেশটিতে ৫ হাজার ২৪ জন সড়ক দুর্ঘটনায় নিহত, যা ২০২৪ ছিল ৫ হাজার ৩৪৩।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img