শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বাংলাদেশ দল ঘোষণার ৪০ মিনিট পর স্থগিত হলো বিশ্বকাপ

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের অডিটরিয়ামে কাবাডি ফেডারেশন অভিজ্ঞ খেলোয়াড় রুপালীকে অধিনায়ক করে নারী বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছিল। সংবাদ সম্মেলন দুপুর আড়াইটায় শেষ হয়। আর তিনটা ১০ মিনিটে ভারত থেকে ই-মেইল পায় কাবাডি ফেডারেশন, যেখানে জানানো হয় ৩-১৩ আগস্ট হায়দরাবাদে অনুষ্ঠিতব্য দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ স্থগিত করা হয়েছে।

বিশ্বকাপের মতো আসর স্থগিত হওয়া খেলোয়াড়দের জন্য বেশ হতাশার। বিশ্বকাপ স্থগিত হলেও ক্যাম্প-অনুশীলন চালিয়ে যাবে ফেডারেশন, ‘বিশ্বকাপ স্থগিত হয়েছে এটা অবশ্যই দুঃখজনক ঘটনা। আমরা আমাদের অনুশীলন কার্যক্রম চালিয়ে যাব। কাবাডির মান উন্নয়নে অনুশীলনের বিকল্প নেই।’

কাবাডি বিশ্বকাপে দল ঘোষণা ছাড়াও জাতীয় কাবাডি, গোপালগঞ্জে কাবাডি কমপ্লেক্স, বর্ষপঞ্জি নিয়েও সংবাদ সম্মেলনে আলোচনা হয়। বাংলাদেশ কাবাডি ফেডারেশন জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ পর্যন্ত ক্রীড়াপঞ্জি ঘোষণা করেছে। ক্রীড়াপঞ্জিতে জাতীয় পর্যায়ে দশটি ইভেন্ট রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আগামী এক বছরে বাংলাদেশ সাতটি ইভেন্টে অংশ নেবে। এ ছাড়া প্রশিক্ষণ ক্যাম্পের চারটি ইভেন্ট থাকছে। প্রথমবারের মতো কাবাডি খেলোয়াড়রা পাবেন মাসিক বেতন। প্রাথমিকভাবে বাহরাইনে অনুষ্ঠিতব্য ইয়ুথ এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া মেয়েদের অনূর্ধ্ব-১৮ কাবাডি দলের ২০ জন সদস্যকে এই মাসিক বেতনের আওতায় আনা হচ্ছে। পর্যায়ক্রমে ছেলেদের কাবাডি দলের খেলোয়াড়দেরও মাসিক বেতনের আওতায় আনা হবে। মাসিক বেতনের পাশাপাশি খেলোয়াড়দের ইন্স্যুরেন্সের আওতায় এনেছে ফেডারেশন। পপুলার লাইফ ইন্স্যুরন্সে কাবাডি খেলোয়াড়দের ইনজুরি-স্বাস্থ্যগত বিষয়ে সহাতয়া করবে।

‘তারুণ্যের উৎসব’কে সামনে রেখে দেশের সব জেলার অংশগ্রহণে আগামী ২৯ জুলাই শুরু হচ্ছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপ। জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপকে আটটি জোনে ভাগ করা হয়েছে, প্রতিটি জোনে রয়েছে আটটি করে জেলা। জোনগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের প্রধান নদ-নদীর নামে : পদ্মা, তিস্তা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, রুপসা, ধানসিঁড়ি, সুরমা এবং মধুমতি।

পদ্মা জোন দিয়ে জোনাল পর্যায়ের খেলা শুরু হবে এবং মধুমতি জোন দিয়ে তা শেষ হবে। প্রতিটি জোনের খেলার জন্য নির্দিষ্ট ভেন্যু নির্ধারণ করা হয়েছে। পদ্মা জোনের বগুড়া জেলা, তিস্তা জোনের রংপুর জেলা, ব্রহ্মপুত্র জোনের টাঙ্গাইল জেলা, কর্ণফুলী জোনের কুমিল্লা জেলা, রুপসা জোনের যশোর জেলা, ধানসিঁড়ি জোনের বরিশাল জেলা, সুরমা জোনের সিলেট জেলা ও মধুমতি জোনের গোপালগঞ্জের বাংলাদেশ ন্যাশনাল কাবাডি একাডেমি। জোনাল পর্যায়ের খেলা শেষে প্রতিটি জোনের বিজয়ী দল নিয়ে হবে আন্তজেলা চ্যাম্পিয়নশিপ। সেখান থেকে সেমিফাইনালিস্ট চারটি দল সার্ভিসেস দলের সাথে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেবে।

গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্স বাংলাদেশ কাবাডি ফেডারেশনের অনুকূলে লিজ প্রদান করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। বরাদ্দকৃত গোপালগঞ্জ মহিলা ক্রীড়া কমপ্লেক্সে রয়েছে ইনডোর জিমনেশিয়াম, সুইমিংপুল, হোস্টেল, দুটি খেলার মাঠ। ১২ একর জমির উপর প্রস্তাবিত কাবাডি কমপ্লেক্সে থাকবে পরিপূর্ণ একাডেমিক কার্যক্রম। বিভিন্ন বয়সভিত্তিক দল ছাড়াও পুরুষ ও নারী জাতীয় দলের অনুশীলন সুবিধা। ফিটনেস ট্রেইনার, রেফারিজ, কোচেস এবং অন্যান্য টেকনক্যিাল কার্যক্রম পরিচালিত হবে এ কমপ্লেক্সে। দ্রুততম সময়ের মধ্যে পুরো কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের পর শুরু করা হবে প্রস্তাবিত কাবাডি কমপ্লেক্স।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) ভবনের ডাচ বাংলা অডিটোরিয়ামে কাবাডি ফেডারেশন আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম এনডিসি, বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ, যুগ্ম সম্পাদক আব্দুল হক এবং কার্যনির্বাহী কমিটির সদস্য ও পুলিশের ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামান।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img