শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

গুরুতর অসুস্থ ইঞ্জিনিয়ার মোশাররফ, চিকিৎসা ও জামিনের আবেদন পরিবারের

কারাবন্দি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় দ্রুত চিকিৎসা ও জামিনের জন্য আবেদন করেছে তার পরিবার।

 

শুক্রবার (২৫ জুলাই) স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন করেন মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা।

মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানা বলেন, ‘তিনি (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) হৃদরোগসহ জটিল রোগে আক্রান্ত। ইতোমধ্যে তার হার্টে তিনটি রিং পরানো হয়েছে। তার বয়স এখন ৮৩ বছর। গত দুই-তিন বছর ধরে তিনি ঠিকমতো হাঁটাচলা করতে পারেন না। বিনা চিকিৎসায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। এর আগেও কারাগারে থাকা অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করাতে হয়। তার চিকিৎসা ও জামিনের আবেদন জানাই।’

স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে করা আবেদনে বলা হয়, অত্যন্ত দুঃখের বিষয় বৃহস্পতিবার (২৪ জুলাই) তিনি (ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে জরুরি ভিত্তিতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠায়। কিন্তু উনার কোনো প্রকার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ না করে আবার কারাগারে ফেরত পাঠানো হয়। এর দরুন তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হতে পারে। যেকোনো ধরনের দুর্ঘটনায় আশঙ্কায় রয়েছি আমরা।

আবেদনে আরও বলা হয়, আপনি এবং সরকারের নীতিনির্ধারণী মহল অবগত আছেন ইতোমধ্যে সব আজগুবি মামলায় আদালত ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে জামিন প্রদান করেছে। ৫ জুন কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার দিন সন্ধ্যায় পল্টন থানার অন্য একটি মামলায় তাকে আটক দেখানো হয়। যেই মামলায় তিনি ২ শতাধিক এজাহারনামীয় আসামির তালিকায়ও ছিলেন না। ইঞ্জিনিয়ার মোশাররফ ৫০ বছরের অধিক এই দেশের সেবা করেছেন। অথচ কিছু আজগুবি মামলায় গ্রেপ্তার করে বন্ধ কারাগারে চিকিৎসার অভাবে তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গত বছর পটপরিবর্তনের পর দেশে ছিলেন, তাকে জামিনে মুক্তি দিলে দেশেই থাকবেন। উনার দ্রুত সুচিকিৎসার প্রয়োজন। দীর্ঘদিন ধরে নানাবিধ জটিল রোগাক্রান্ত হওয়ার দরুন তিনি দুইজন সহকারীর সহায়তা ছাড়া চলাফেরাই করতে পারেন না। তিনি কারো জন্য ক্ষতিকর নন। বরং কারাগারে আটকে থেকে তিনি ধীরে ধীরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছেন।

তাই আপনার প্রতি সবিনয় আর্জি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে দ্রুত সুচিকিৎসা প্রদান করা হোক এবং তার পরিবারের জিম্মায় জামিন দিলে আমরা দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে ইচ্ছুক।

ইঞ্জিনিয়ার মোশাররফকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য। চট্টগ্রাম-১ আসন থেকে তিনি সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর মধ্যে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। সর্বশেষে ২০২৪ সালের নির্বাচনে তার ছেলে মাহবুব রহমান রুহেল একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img