শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

সংঘাতের অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতায় রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

সীমান্ত সংঘাতের অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতার প্রস্তাবে রাজি হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়া। রোববার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সীমান্ত সংঘাতের অবসানে মালয়েশিয়ার মধ্যস্থতাকারী হওয়ার প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। যদিও সীমান্তের বিতর্কিত এলাকায় উভয়পক্ষ নতুন করে গোলাবর্ষণ করেছে বলে পাল্টাপাল্টি দাবি করেছে দুই দেশই।

মালয়েশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বারনামাকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেছেন, সোমবার সন্ধ্যায় কুয়ালালামপুরে পৌঁছাবেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই।

তিনি বলেন, ‌‌‘‘তারা মালয়েশিয়ার ওপর সম্পূর্ণ আস্থা প্রকাশ করেছেন এবং আমাকে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনের অনুরোধ করেছেন। পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান বলেন, তিনি কম্বোডিয়া ও থাইল্যান্ডের উভয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং তারা এই ইস্যুতে অন্য কোনও দেশের সংশ্লিষ্ট হওয়া উচিত নয় বলে জানিয়েছেন।

এর আগে, শুক্রবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের চেয়ারম্যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ড ও কম্বোডিয়ার মাঝে চলমান লড়াইয়ের অবসানে যুদ্ধবিরতির প্রস্তাব দেন।

এমনকি এশিয়ার নতুন এই সংঘাতের অবসানে উভয় দেশের প্রতি আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেন, যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা সম্মত হয়েছেন।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ শুরু হওয়ার চার দিনে প্রাণহানির সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে। এর মধ্যে থাইল্যান্ডে ১৩ বেসামরিক নাগরিক এবং কম্বোডিয়ায় ৮ জন নিহত হয়েছেন। দুই দেশের সীমান্ত অঞ্চল থেকে দুই লাখেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img