শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বাড়ি দখলে নিতে বৃদ্ধ বাবার হাত-পা ভেঙে দিলেন ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখলে নিতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধ বাবাকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তার ছেলে। এ সময় পায়ের রগ কেটে দেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সোমবার (২৮ জুলাই) রাতে ওই বৃদ্ধ বাবাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

এর আগে দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এই ঘটনা ঘটে।

আহত বৃদ্ধ ধন মিয়া একই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে।

কান্না জড়িয়ে কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে দুই ছেলে ও তিন মেয়ে আছে। আমি কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে সাতটি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে।’

তিনি আরও বলেন, ‘তাকে দেয়া বাড়িতে নিজে বাড়ি না করে আমার বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, ‘বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে। এ ছাড়াও হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে অস্ত্রের আঘাতে। তাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত ছেলে মাসুক মিয়া মোবাইল ফোনে একাধিকবার কল দেয়া হলেও তিনি তা রিসিভ করেননি।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুর ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা অবগত হয়েছি। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img