শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া দুই দেশই সীমান্ত সংঘর্ষ নিরসনে ‘তাৎক্ষণিক ও শর্তহীন’ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

সোমবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় আনোয়ারের সরকারি বাসভবনে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে আনোয়ার বলেন, আমরা খুবই ইতিবাচক অগ্রগতি দেখেছি, যা কম্বোডিয়া ও থাইল্যান্ডের জন্য শুভ বার্তা বয়ে আনবে।

তিনি জানান, উভয় দেশই ২৮ জুলাই মধ্যরাত থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।

আনোয়ার আরও বলেন, এটি উত্তেজনা প্রশমন ও শান্তি-নিরাপত্তা পুনঃপ্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মালয়েশিয়ান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রদূতরাও উপস্থিত ছিলেন।

আনোয়ার বলেন, যুদ্ধবিরতির ব্যাপারে কম্বোডিয়া ও থাইল্যান্ডের নেতাদের সঙ্গে মালয়েশিয়া নিবিড়ভাবে যোগাযোগ রাখছে এবং এ প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা নেতৃত্বের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগ হয়েছে।

উল্লেখ্য, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এবং ২৭০,০০০-এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এর আগে সোমবার এক্সে (সাবেক টুইটার) পোস্টে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত জানান, থাইল্যান্ডের সঙ্গে সংঘর্ষে অবিলম্বে যুদ্ধবিরতি অর্জনই এ বৈঠকের মূল উদ্দেশ্য।

তবে ব্যাংকক ছাড়ার আগে থাই প্রধানমন্ত্রী ফুমথাম সাংবাদিকদের বলেন, কম্বোডিয়ার কার্যক্রম দেখে আমাদের মনে হয় না তারা আন্তরিকতার সঙ্গে এগোচ্ছে। তাদের সদিচ্ছা দেখাতে হবে এবং বৈঠকে আমরা তা পর্যবেক্ষণ করব।

এমজে/ইউকেবিডিনিউজ

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img