শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

নিউজিল্যান্ডে পাসপোর্ট জালিয়াতিতে বাংলাদেশির রেকর্ড কারাদণ্ড

ভুয়া বিয়ে ও পাসপোর্ট জালিয়াতির মাধ্যমে ‘ভাই সেজে’ নাগরিকত্ব নেওয়ায় নিউজিল্যান্ডে এক বাংলাদেশির চার বছরের কারাদণ্ড হয়েছে।

পাসপোর্ট জালিয়াতির মামলায় নিউজিল্যান্ডের ইতিহাসে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ কারাদণ্ড বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম আরএনজেড।

জাহাঙ্গীর আলমের প্রকৃত বয়স ও পরিচয় এখনও জানা যায়নি। তবে ধারণা করা হয়, তিনি যুক্তরাষ্ট্রে বসবাসকারী জন আলমের ৫০ বছর বয়সী বড় ভাই।

অকল্যান্ড ডিস্ট্রিক্ট কোর্ট শুক্রবার তাকে ২৯টি অপরাধে দোষী সাব্যস্ত করে এবং চার বছরের কারাদণ্ড দেয়।

বিচারক পিটার উইন্টার বলেন, ‘এটি জটিল ও পরিকল্পিত একটা জালিয়াতি ছিল। অপরাধের ব্যাপ্তি ও গভীরতা ছিল উল্লেখযোগ্য।’

জাহাঙ্গীরের স্ত্রী তাজ পারভিন শিল্পীকে ১২ মাস গৃহবন্দি রাখার সাজা দিয়েছে আদালত।

কারণ হিসেবে বিচারক বলেছেন, ৪৫ বছর বয়সী শিল্পী তার স্বামীর অপরাধের বিষয়টি জানতেন।

তাদের ২১ বছর বয়সী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীকে অবশ্য বিচারক ‘নির্দোষ’ বলে রায় দিয়েছেন। কারণ, তিনি যখন ২০০৮ সালে মায়ের সঙ্গে নিউজিল্যান্ডে আসেন, তখন তার বয়স ছিল চার বছর।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img