শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

কলকাতা বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

ভারতের কলকাতার নেতাজি শুভাস চন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুর চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, গতকাল শুক্রবার (২ আগস্ট) এ বাংলাদেশি বিমানবন্দরের ট্রানজিট টার্মিনালের একটি গ্লাস ভাঙচুরের চেষ্টা চালান। ওই সময় সেখানে বিশৃঙ্খলা দেখা দেয়।

আটক বাংলাদেশির নাম মোহাম্মদ আশরাফুল। তিনি নারায়ণগঞ্জের বাসিন্দা। গতকাল সন্ধ্যায় ইন্ডিগোর একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন তিনি। তার একটি কানেকটিং ফ্লাইটে করে ঢাকায় আসার কথা ছিল।

কলকাতায় পৌঁছে তিনি বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জে অপেক্ষা করছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি টার্মিনালের কাঁচের দেওয়াল ভেঙে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ওই সময় কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনীর (সিআইএসএফ) সদস্যরা আশরাফুলকে আটক করেন। তখন তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন। এতে তার মানসিক স্বাস্থ্য নিয়ে নিরাপত্তারক্ষীদের সন্দেহ তৈরি হয়।

সিআইএসএফের সদস্যরা পরবর্তীতে তাকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করে। এরপর বিধানগর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।

নিশ্চিত হওয়া গেছে, আশরাফুল সিঙ্গাপুরে থাকতেন এবং সেখানে কাজ করতেন। তার বিরুদ্ধে পরবর্তী তদন্ত করা হচ্ছে।

এদিকে গত প্রায় এক বছর ধরে ভারতে বাংলাদেশ বিদ্বেষ বেড়েছে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে এখন বিভিন্ন রাজ্যে বাংলাদেশি তকমা দিয়ে কলকাতার বাংলাভাষীদের হেনস্তা করা হচ্ছে। ইতিমধ্যে বেশ কয়েকজনকে বাংলাদেশে পুশ ইন করা হয়েছে। যারা আসলে ভারতীয়। এ নিয়ে দেশটির পশ্চিমবঙ্গে এখন উত্তেজনা চলছে।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img