শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

এবার জম্মু-কাশ্মিরে ‘অপারেশন আখাল’ শুরু ভারতের, নিহত ১

‘অপারেশন মহাদেব’ শেষ হওয়ার মাত্র ৪ দিনের মধ্যে এবার জম্মু-কাশ্মির রাজ্যের কুলগাম জেলার আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে সেনা অভিযান শুরু করেছে ভারতের সেনা-পুলিশ যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন আখাল’।

অভিযানে ইতোমধ্যে একজন ‘বিচ্ছিন্নতাবাদী জঙ্গি’ নিহত হয়েছে বলেও জানা গেছে। ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ডের অধীন চিনার কর্পসের বরাত দিয়ে আজ শনিবার এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

চিনার কর্পসের এক কর্মকর্তা এনডিটিভিকে জানান, গতকাল শুক্রবার গোপন গোয়েন্দাসূত্রে তারা জানতে পারেন যে কুলগামের আখাল এলাকার পাহাড়ি জঙ্গলে কয়েক জন বিচ্ছিন্নতাবাদী জঙ্গি আত্মগোপন করে আছে।

“এই সংবাদ পাওয়ার পর গতকাল রাতেই আখালের ওই পাহাড়ি জঙ্গলে আমরা তল্লাশি চালানোর সিদ্ধান্ত নেই। তল্লশী শুরুর পর আমাদের সেনা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় বিচ্ছিন্নতাবাদী জঙ্গিরা। আত্মরক্ষার্থে আমরাও পাল্টা ফায়ারের সিদ্ধান্ত নেই।”

“গতকাল রাতভর থেমে থেমে পাল্টাপাল্টি গুলি চলেছে। আমাদের সেনারা নিজেদের মধ্যে যোগাযোগ বজায় রেখে খুবই ঠাণ্ডা মাথায় সন্ত্রাসীদের মোকাবিলা করছে। ইতোমধ্যে একজন সন্ত্রাসী নিহত হয়েছে”, এনডিটিভিকে বলেন ওই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় ভারতীয় সেনাবাহিনীর চিনার কর্পসও একই তথ্য জানিয়েছে। তবে অপারেশন আখালে নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

গত ২৮ জুলাই জম্মু-কাশ্মিরে দাচিগামের পাহাড়ি জঙ্গলে ‘অপারেশন মহাদেব’ পরিচালনা করে ভারতীয় সেনাবাহিনীর জম্মু-কাশ্মির কমান্ড। ২৪ ঘণ্টারও কম সময় ধরে চলা সেই অভিযানে নিহত হন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির নামে তিন ব্যক্তি।

ভারতীয় সেনাবাহিনীর চিনার কোর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি, নিহত ৩ জনই পাকিস্তানের নাগরিক এবং পাকিস্তানি কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর ই তৈয়বা (লেট)-এর সদস্য। গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মিরের পেহেলগামে যে হামলা হয়েছিল— সেখানে অংশ নিতে পাকিস্তান থেকে এসেছিলেন তারা, কিন্তু পরে নিরাপত্তা পরিস্থিতিতে কড়াকড়ি আরোপ হওয়ায় আর পাকিস্তানে ফিরতে পারেননি। জম্মু-কাশ্মিরেই থেকে গিয়েছিলেন।

অমিত শাহ জানিয়েছেন, নিহত তিনজনের কাছ থেকে পাকিস্তানি পরিচয়পত্র মিলেছে। তাছাড়া পেহেলগামে হামলার পর হামলাকারীদের যেসব ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেসবের সঙ্গেও সাদৃশ্য পাওয়া গেছে অপারেশন মহাদেবে নিহত তিন জনের সঙ্গে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য ভারতের এই দাবিকে ‘সম্পূর্ণ বানোয়াট’ এবং ‘মিথ্যা তথ্যে পরিপূর্ণ’ উল্লেখ করে বলেছে, নিজেদের রাজনৈতিক স্বার্থে উপমহাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় ভারত।

এদিকে গত ৩১ জুলাই বৃহস্পতিবার জম্মু-কাশ্মিরের পুঞ্চ জেলার সীমান্তে দুই সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী। পুলিশ জানিয়েছে, নিহত দু’জন পাকিস্তানের নাগরিক এবং লেট-এর সদস্য ছিলেন। ভারতের ভূখণ্ডে পা রাখার অল্প সময়ের মধ্যেই নিহত হয়েছেন তারা।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img