শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

জুলাই অভ্যুত্থানের গেজেট থেকে ৮ শহীদের নাম বাদ

জুলাই গণঅভ্যুত্থানের আটজন শহীদের নাম সরকারি গেজেট থেকে বাদ দিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। গেজেট অধিশাখা রোববার (৩ আগস্ট) তালিকা থেকে তাঁদের নাম বাদ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। তবে কেন তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

 

গেজেট থেকে বাদ পড়া আটজন হলেন—

১. মো. খলিলুর রহমান তালুকদার, টাঙ্গাইল (গেজেট নম্বর ২২৯)

২. মুসলেহ উদ্দিন, রামপুরা, ঢাকা (গেজেট নম্বর ২২৪)

৩. জিন্নাহ মিয়া, নরসিংদী (গেজেট নম্বর ৩৭৫)

৪. শাহ জামান, দৌলতখান, ঢাকা (গেজেট নম্বর ৬১১)

৫. মো. রনি, সাভার (গেজেট নম্বর ৭৬৬)

৬. তাওহিদুল আলম জিসান, নারায়ণগঞ্জ (গেজেট নম্বর ৮১৮)

৭. বশির সরদার, পটুয়াখালী (গেজেট নম্বর ৮২৩)

৮. বাঁধন, শরীয়তপুর (গেজেট নম্বর ৮৩৬)

প্রজ্ঞাপনে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫ এবং রুলস অব বিজনেস অনুযায়ী এই আটজন জুলাই শহীদের গেজেট বাতিল করা হয়েছে।

সরকার দুই দফায় মোট ৮৪৪ জন শহীদের নামে গেজেট প্রকাশ করেছিল। গেজেটে শহীদের নামের সঙ্গে গেজেট নম্বর, মেডিকেল কেস আইডি, বাবা-মায়ের নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জেলা ও বিভাগ প্রকাশ করা হয়েছিল।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য সরকার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহায়তা ছাড়াও পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার এবং পুনর্বাসনে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img