শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

নিবন্ধন প্রক্রিয়ায় ঝরে পড়তে পারে ৬৫ দল

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৪৫টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে এর মধ্যে ৬৫টি দল প্রথম ধাপেই ঝরে পড়ার ঝুঁকিতে রয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা জানিয়েছেন, এসব দল আবেদনের সঙ্গে প্রয়োজনীয় তথ্য ও দলিলপত্রের ঘাটতি পূরণ করতে পারেনি, ফলে আবেদনপত্র বাছাইয়ে তারা বাদ পড়তে পারে।

 

অন্যদিকে বাকি ৮০টি দল নিবন্ধনের শর্ত পূরণ করে তথ্য জমা দিয়েছে এবং বাছাইয়ে টিকে থাকার যোগ্যতা ধরে রেখেছে। এখন বাছাইয়ের পর যাচাইয়ের জন্য পর্যালোচনা করে নিবন্ধন সংক্রান্ত কমিটি ইসির কাছে যোগ্য দলের তালিকা উপস্থাপন করবে।

রোববার (৩ আগস্ট) ছিল নিবন্ধন শর্ত প্রতিপালনে আবেদনের ‘ত্রুটি সংশোধন ও তথ্য ঘাটতি’ পূরণের শেষ দিন। ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছেন, ৮০টি দল নির্ধারিত সময়ের মধ্যে ঘাটতি পূরণে তথ্য জমা দিয়েছে। নতুন দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপিও রোববার তথ্য জমা দিয়েছে।

ইসি কর্মকর্তারা জানান, সব আবেদন পর্যালোচনা করবে বাছাই কমিটি। এরপর নিবন্ধন আবেদন মঞ্জুর বা না-মঞ্জুরের বিষয়গুলো তুলে ধরে ইসির কাছে উপস্থাপন করা হবে। কোন দল টিকে থাকল বা অযোগ্য হলো, সে বিষয়ে দলগুলোকে চিঠি দিয়ে জানানো হবে।

প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা দলের তথ্য যাচাইয়ে মাঠপর্যায়ে তদন্ত চালাবে ইসি কর্মকর্তারা। সব প্রক্রিয়া শেষে ভোটের আগে যোগ্য দলকে নিবন্ধন সনদ দেওয়া হবে।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img