শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ইন্টারনেট সেন্সরশিপ নিয়ে ভারত সরকারের বিরুদ্ধে এক্সের মামলা

ভারতের ইন্টারনেট সেন্সরশিপ নীতির বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছে ইলন মাস্কের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে টুইটার)। প্রতিষ্ঠানটি দাবি করেছে, ভারত সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সেন্সরশিপের চেষ্টায় মতপ্রকাশের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বুধবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

২০২৩ সালে মহারাষ্ট্রের সাতারায় একটি পোস্টে এক শাসক দলীয় নেতাকে ‘নির্বোধ’ বলা হয়। পুলিশ ওই পোস্টকে ‘সম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করতে পারে’ বলে উল্লেখ করে এবং এক্স-কে তা সরাতে নির্দেশ দেয়। এমন বহু কনটেন্ট সরানোর নির্দেশনার বিরুদ্ধে এক্স চলতি বছরের মার্চে কর্ণাটক হাইকোর্টে মামলা করে।

সরকার ২০২৩ সালে একটি নির্দেশনায় কেন্দ্র ও রাজ্য পর্যায়ের বিভিন্ন সংস্থা ও পুলিশকে সোশ্যাল মিডিয়া কনটেন্ট সরানোর ক্ষমতা দেয়। পরে ২০২৪ সালের অক্টোবরে ‘সহযোগ’ নামে একটি ওয়েবসাইট চালু করে, যার মাধ্যমে সরাসরি কনটেন্ট অপসারণের নির্দেশ পাঠানো যায়। এক্স এই ওয়েবসাইটে অংশ না নিয়ে এটিকে ‘সেন্সরশিপ পোর্টাল’ বলে আখ্যা দেয় এবং চ্যালেঞ্জ করে।

আদালতে জমা দেওয়া নথিতে এক্স দাবি করেছে, বহু নির্দেশনা ছিল ব্যঙ্গচিত্র, সমালোচনামূলক সংবাদ ও রাজনৈতিক বিদ্রূপ সরানোর জন্য, যা গণতান্ত্রিক মতপ্রকাশের অধিকারে হস্তক্ষেপ।

সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এক্স-এ ভুয়া খবর, ঘৃণা ছড়ানো কনটেন্ট ও অবৈধ উপাদান ছড়ানো হচ্ছে। সাইবারক্রাইম বিভাগ জানিয়েছে, ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত প্রায় ১,৪০০টি পোস্ট বা অ্যাকাউন্ট সরানোর নির্দেশ দেওয়া হয়, যার ৭০ শতাংশই তাদের পক্ষ থেকে।

এখন পর্যন্ত আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে। সরকার, মেটা ও গুগল এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img