বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

নাফ নদীতে আবারও ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ উপকূলে আবারও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কবলে পড়েছে বাংলাদেশি জেলেরা। এবার নাফ নদীর মোহনা থেকে একটি মাছ ধরার ট্রলারসহ ৭ জন রোহিঙ্গা জেলেকে ধরে নিয়ে গেছে সশস্ত্র এ গোষ্ঠী।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১১টার দিকে, শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া এলাকায়, যখন ট্রলারটি বঙ্গোপসাগর থেকে মাছ শিকার শেষে টেকনাফে ফিরছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, আটক ট্রলারটি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা উমর ছিদ্দিকের মালিকানাধীন ছিল। ট্রলারে মোট ৭ জন জেলে ছিলেন।

তিনি জানান, ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে তাকে জানান, স্পিডবোটে করে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে ট্রলারটিকে থামিয়ে জেলেদের জিম্মি করে। পরে তাদের নিয়ে যাওয়া হয় মিয়ানমারের ফাতংজা খাল এলাকায়।

এই ঘটনায় চলতি আগস্ট মাসেই মোট ৪০ জন বাংলাদেশি জেলে আরাকান আর্মির হাতে পড়ল। গতকাল রোববার (২৪ আগস্ট) আরও ১৪ জন জেলে ও দুটি ট্রলার, তার আগের দিন শনিবার (২৩ আগস্ট) ১২ জেলে ও একটি ট্রলার, ১২ আগস্টে ৫ জন জেলে, এবং ৫ আগস্টে ২ জন জেলে ধরে নিয়ে যায় তারা।

স্থানীয় সূত্র জানায়, ২০২৩ সালের ডিসেম্বর থেকে এ পর্যন্ত আরাকান আর্মি মোট ২৪৪ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন,

“বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে ফেরার পথে জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি। পরিস্থিতি উদ্বেগজনক। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য জোর দাবি জানাচ্ছি।”

ঘনঘন এই অপহরণে উপকূলীয় এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই জীবনের ঝুঁকিতে মাছ ধরতে যেতে বাধ্য হচ্ছেন। স্থানীয়দের দাবি, দ্রুত নাফ নদী ও বঙ্গোপসাগরের সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হোক।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img