শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

বিএনপির ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে সোমবার (২৫ আগস্ট) সকালে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে একদল মানুষ। তারা কনকর্ড টাওয়ারের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

 

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে ফজলুর রহমানের বিতর্কিত মন্তব্যের পর বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছিল। এর পরই সকালে কয়েকজন লোক তার বাসার সামনে এসে গ্রেপ্তারের দাবি জানাতে অবস্থান নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্র আন্দোলনকারী বলেন, “আমাদের দাবি হচ্ছে তাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা সুশীলভাবে আন্দোলন করছি, প্যাসিভভাবে আন্দোলন করছি। কিন্তু মনে হচ্ছে আমাদের অন্তর্বর্তী সরকার আমাদের সুশীল আন্দোলনের মূল্যায়ন করতে ব্যর্থ হয়েছেন। এরপর থেকে আর কোনো মিনমিন করা আন্দোলন হবে না।”

তিনি আরও বলেন, “আজ যেমন আমরা তার বাসার সামনে চোখে চোখ রেখে কথা বলছি, ভবিষ্যতে যে কেউ যদি ২৪ এর আন্দোলনকে খাটো করে, তাদের সঙ্গেও একইভাবে সামনাসামনি হবে।”

ডিএমপির রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, সকালে জুলাই আন্দোলনে জড়িত কিছু লোক ফজলুর রহমানের বাসার সামনে অবস্থান নেয়। খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদের সঙ্গে কথা বলছে।

 

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img