বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগে সাকিব

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে সাকিব আল হাসান। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলছেন তিনি। বর্তমানে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা ফ্যালকনস দলের হয়ে খেলছেন এ অলরাউন্ডার। এবার যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে নাম লিখিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। আসন্ন মৌসুমে আটলান্টা ফায়ার দলের হয়ে খেলবেন সাকিব।

আন্তর্জাতিক ওয়াইল্ডকার্ড ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে ভিড়িয়েছে আটলান্টা ফায়ার। আগামী ২৮ আগস্ট থেকে শুরু হয়ে ২ অক্টোবর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

বিষয়টি নিশ্চিত করে নিজেদের ফেসবুক পেজে আটলান্টা ফায়ার লিখেছে, ‘আমরা রোমাঞ্চের সঙ্গে ঘোষণা করছি, বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ২০২৫ মাইনর লিগের মৌসুমে আন্তর্জাতিক ওয়াইল্ড কার্ড হিসেবে আটলান্টা ফায়ার ক্রিকেট দলে যোগ দেবেন।’

পোস্টে সাকিবের বেশ প্রশংসা করেছে আটালান্টা। ফ্র্যাঞ্চাইজিটি আরও লিখেছে, ‘ব্যাটে-বলে একজন গেম চেঞ্জার সাকিবের অতুলনীয় অভিজ্ঞতা, দক্ষতা আর তারকাখ্যাতি দলে যুক্ত হবে। আটলান্টায় তার জাদু দেখতে তৈরি থাকুন।’

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেট একটি পেশাদার টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ২০২১ সালে এই টুর্নামেন্ট চালু হয়। এটি মূলত দেশটির মূল ক্রিকেট টুর্নামেন্ট তথা মেজর লিগ ক্রিকেটের ‘ফিডার লিগ’ হিসেবে কাজ করে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img