বৃহস্পতিবার, মে ১৪, ২০২৬
spot_img

নতুন যে ফিচার নিয়ে এলো হোয়াটসঅ্যাপ

সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ একটি নতুন ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে প্রোফাইল ও গ্রুপ ছবির আইকন তৈরি করতে পারবেন। আপাতত এ ফিচার শুধুমাত্র সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হয়েছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।

ভার্সন 25.16.10.70-এ অন্তর্ভুক্ত এই টুলটি ব্যবহার করে ছবি তৈরি করতে ব্যবহারকারীদের শুধু তারা কেমন ধরনের ছবি চান তা লিখে জানালেই এআই সেই অনুসারে একটি কাস্টমাইজড ছবি তৈরি করে দেবে।

ফিচারটি প্রচলিত ছবি-আপলোড পদ্ধতির তুলনায় একেবারেই নতুন। এতে আগের মতো ব্যক্তিগত ছবি আপলোড করতে হবে না। এর ফলে যারা ছবি ব্যবহার করতে চান না তাদের জন্য সুবিধা হবে।

এ ফিচার ব্যবহার করতে চাইলে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপ সেটিংসে গিয়ে প্রোফাইল ফটো অপশন নির্বাচন করলে সেখানে ‘জেনারেট এআই ইমেজ’ করার প্রম্পট দেখতে পাবেন। একই ধরনের বিকল্প গ্রুপ ইনফো মেনু থেকেও পাওয়া যাবে, যেখানে গ্রুপের ছবির আইকন পরিবর্তন করা যায়।

প্রযুক্তিবিদদের মতে, এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ব্যবহারকারীদের গোপনীয়তার প্রতি হোয়াটসঅ্যাপের গুরুত্বকে তুলে ধরে। সেইসঙ্গে, যাদের কাছে উপযুক্ত প্রোফাইল ছবি থাকে না, তাদের জন্য এটি একটি বাস্তবসম্মত ও সহজ সমাধান।

যদিও এই ফিচারটি এখনো শুধু বেটা ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে, তবুও অনেক স্টেবল iOS ব্যবহারকারী ইতিমধ্যে এটি দেখতে পাচ্ছেন, যা ইঙ্গিত দেয়—খুব শিগগিরই এটি আরও বড় পরিসরে চালু হতে যাচ্ছে।

এটি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে দৈনন্দিন মেসেজিং ব্যবস্থায় জেনারেটিভ এআই অন্তর্ভুক্তির চলমান প্রচেষ্টারই আরেকটি উদাহরণ।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img