শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ট্রাম্পের সিদ্ধান্তে বন্ধ মানবিক সহায়তা, জীবনশঙ্কায় ১ কোটি ৪০ লাখ মানুষ

যুক্তরাষ্ট্রের বৈদেশিক মানবিক সহায়তা তহবিল ব্যাপকভাবে কাটছাট করার ফলে আগামী পাঁচ বছরের মধ্যে ১ কোটি ৪০ লাখ মানুষের মৃত্যু হতে পারে, যাদের মধ্যে প্রায় এক-তৃতীয়াংশই শিশু।

স্বাস্থ্যবিষয়ক আন্তর্জাতিক গবেষণা সাময়িকী দ্য লেনসেট-এ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের নেয়া এই সিদ্ধান্ত দরিদ্র দেশগুলোর জন্য একপ্রকার “বিশ্বব্যাপী মহামারির মতো ধাক্কা” হয়ে দাঁড়াতে পারে।

এই গবেষণাটি প্রকাশিত হলো এমন এক সময়ে, যখন বিশ্ব নেতারা স্পেনের সেভিয়া শহরে জাতিসংঘ-আয়োজিত এক দশকের সবচেয়ে বড় সহায়তা সম্মেলনে অংশ নিচ্ছেন।

গবেষণাটি চালিয়েছে বার্সেলোনা ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথ। এর সহ-লেখক দাভিদে রাসেলা বলেন, তহবিলের এই ব্যাপক কাটছাট দুই দশকের স্বাস্থ্যখাতে অগ্রগতিকে থামিয়ে দিতে পারে, এমনকি উল্টো দিকে ফিরিয়ে নিয়ে যেতে পারে।

তাদের গবেষণায় দেখা গেছে, ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে ইউএসএইডের সহায়তায় ৯ কোটি ১০ লাখ মৃত্যুকে ঠেকানো সম্ভব হয়েছে। কিন্তু এখন তহবিল ৮৩% কমিয়ে দেওয়া হয়েছে যার প্রভাবে ২০৩০ সালের মধ্যে প্রতি বছর গড়ে ৭ লাখ শিশুর মৃত্যু ঘটতে পারে।

গত মাসে বিবিসির এক প্রতিবেদনে জানায়, কেনিয়ার কাকুমা শরণার্থী শিবিরে একটি শিশুকে দেখতে পাওয়া যায়, যে নড়াচড়া করতে পারছিল না। তার ত্বক ছিল কুঁচকে যাওয়া ও খোসা উঠতে থাকা যা অপুষ্টির ক্লাসিক লক্ষণ।

জাতিসংঘের কর্মকর্তারা সতর্ক করেছেন, সেখানে লাখ লাখ মানুষ ধীরে ধীরে অনাহারে মারা যাচ্ছে, কারণ খাদ্য সহায়তা রেশন ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইউএসএইডের ৮০ শতাংশেরও বেশি কর্মসূচি বাতিল করা হলেও এখনো প্রায় ১,০০০ কর্মসূচি থাকবে, যা নতুনভাবে মার্কিন পররাষ্ট্র দপ্তর পরিচালনা করবে।

তবে সমালোচকরা বলছেন, এই পরিবর্তনের পেছনে ছিল ট্রাম্প ও ধনকুবের এলন মাস্কের খরচ কমানোর পরিকল্পনা, যেখানে ফেডারেল কর্মসংস্থান ছাঁটাই এবং উদারপন্থী প্রকল্পগুলো বাদ দেওয়ার উদ্দেশ্য স্পষ্ট ছিল।

বিশ্বের বৃহত্তম সহায়তা প্রদানকারী দেশ হিসেবে যুক্তরাষ্ট্র এতদিন ৬০টির বেশি দেশে সহায়তা প্রদান করত। কিন্তু এই নাটকীয় পরিবর্তনের ফলে এখন মাঠপর্যায়ে জীবন-মরণ সমস্যা দেখা দিচ্ছে, যেখান থেকে ঘুরে দাঁড়ানো সহজ হবে না।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img