শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

ড্রাফটের আগেই ৬ বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে বরিশাল

বিপিএলের সবশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দলটির হয়ে খেলতে এসেছিলেন বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটার। এরমধ্যে দলটিতে ছিলেন গেল বিপিএলের সবচেয়ে বড় নাম শাহীন শাহ আফ্রিদি। দলটিতে আরও ছিলেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো ক্রিকেটাররাও।

বর্তমান চ্যাম্পিয়ন দল হিসেবে বরিশাল ড্রাফটের আগেই আগামী আসরের জন্য ক্রিকেটার গোছানো শুরু করেছে। দলটির কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, তারা ইতোমধ্যে ছয়জন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছেন। তবে দলের স্বার্থে এই ক্রিকেটারদের নাম এখনই প্রকাশ করতে চান না তিনি।

মিজান বলেন, ‘ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে—যেমন ১৫ থেকে ২০ হাজার ডলার বেশি দিয়ে তাকে দলে ভেড়াতে চায়। এই কারণেই আমরা কৌশলগতভাবে নাম প্রকাশ করছি না। যেদিন মাঠে নেমে খেলবে, সেদিনই সবাই জানবে সে কে।’

জিমি নিশামের মতো ক্রিকেটারকে দলে জায়গা দিতে পারেনি বরিশাল। মিজান বলেন, ‘জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন, এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণভাবে পাশে থেকেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।’

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img