শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

চাঁদপুরে মসজিদের ভেতরে খতিবকে কুপিয়ে হত্যার চেষ্টা,

চাঁদপুর সদর উপজেলার প্রফেসর পাড়া মোল্লা বাড়ি জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আ.ন.ম. নূর রহমান মাদানির ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) জুমার নামাজ আদায়ের পর এই ঘটনা ঘটে।

আহত মাওলানা নূর রহমান মাদানী মদিনা বিশ্ববিদ্যালয়ের সাবেক মোবাল্লেগ এবং চাঁদপুর সদর উপজেলার দক্ষিণ গুনরাজদী এলাকার মৃত মাওলানা জামাল উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পরপরই মসজিদ প্রাঙ্গণ থেকে হামলাকারী মো. বিল্লাল হোসেনকে (৫০) আটক করেছে পুলিশ। তিনি চাঁদপুর শহরের বকুলতলা এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে এবং কাঁচামালের ব্যবসায়ী।

মসজিদের আরেক ইমাম মাওলানা মাহবুব হাসান জানান, জুমার বয়ান শেষে বিল্লাল হোসেন কিছু বলতে চাইলেও মুসল্লিরা তাকে থামান। এরপর সে নামাজে অংশ নেয় এবং নামাজ শেষে হঠাৎ চাপাতি নিয়ে হামলা করে। এটি আকিদাগত মতপার্থক্য নাকি অন্য কোনো ধর্মীয় ইস্যু, তা আমরা এখনো নিশ্চিত নই।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সৈয়দ আহমদ কাজল জানান, ভুক্তভোগীর কানের গোড়ালিতে চাপাতির কোপে গুরুতর জখম হয়েছে। ক্ষতস্থানে ১২টি সেলাই দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, হামলার ঘটনায় আসামি বিল্লালকে আটক করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। মসজিদ কমিটির পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img