শুক্রবার, মে ১৫, ২০২৬
spot_img

পবিত্র কাবার ওপরে সরাসরি সূর্যের অবস্থান, মুসলিম বিশ্বের ঐতিহাসিক দিকনির্দেশনা

মক্কার পবিত্র কাবার ঠিক ওপরে আশ্চর্যজনকভাবে সরাসরি অবস্থান করেছে সূর্য। এই মহাজাগতিক দৃশ্যের ফলে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলমানরা কোনো যান্ত্রিক যন্ত্র ছাড়াই নির্ভুলভাবে কিবলার দিক নির্ধারণ করতে সক্ষম হয়েছেন।

মঙ্গলবার (১৫ জুলাই) এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সৌদি আরবের জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটি। সংস্থাটির বরাত দিয়ে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানায়, দুপুরের দিকে মক্কার আকাশে সূর্য কাবার ঠিক উপরে অবস্থান করে, যার ফলে আশপাশের সব ছায়া সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায়।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির এক বিবৃতিতে বলা হয়, “এই সময়ে পৃথিবীর এমন যেকোনো জায়গা থেকে, যেখানে সূর্য দেখা যায়, সেখানে ছায়া দেখে কিবলার দিক চিহ্নিত করা সম্ভব হয়েছে। কারণ সূর্য তখন কাবার সঙ্গে উলম্বভাবে অবস্থান করছিল।”

সংস্থাটি আরও জানায়, যখন সূর্য কর্কটক্রান্তি রেখা থেকে দক্ষিণ দিকে অগ্রসর হয় এবং প্রায় ২১.৪ ডিগ্রি উত্তর অক্ষাংশে অবস্থিত মক্কার অবস্থান অতিক্রম করে, তখন এই ঘটনা ঘটে। এই ঘটনাটি “সোলার জেনিথ” নামে পরিচিত এবং এটি প্রতিবছর মে মাসের শেষদিক ও জুলাইয়ের মাঝামাঝি সময়ে দুইবার ঘটে থাকে। পৃথিবী ২৩.৫ ডিগ্রি হেলে থাকার কারণেই এই জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার সৃষ্টি হয়।

জেদ্দা অ্যাস্ট্রোনমি সোসাইটির সভাপতি মাজেদ আবু জাহরা বলেন, “এই বিরল ঘটনাটি জোহরের নামাজের সময় ঘটে এবং এর রয়েছে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক তাৎপর্য। এটি মুসলমানদের জন্য একটি ঐতিহ্যবাহী ও নির্ভরযোগ্য পদ্ধতি, যার মাধ্যমে তারা আধুনিক প্রযুক্তির সহায়তা ছাড়াই কিবলার দিক নির্ধারণ করতে পারেন।”

বিশ্বজুড়ে কোটি কোটি মুসলমানের জন্য এটি ছিল এক অনন্য সুযোগ, কিবলার সঠিক দিক নির্ধারণে প্রকৃতির এই মহামূল্যবান উপহার কাজে লাগানোর।

সর্বশেষ

ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত,...

একনেকে অনুমোদন পেল পদ্মা ব্যারাজ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) চূড়ান্ত অনুমোদন পেয়েছে...

সোনিয়া গান্ধী হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন

শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ভারতীয় কংগ্রেসের...

৩ লাখ ৭৭ হাজার অতিক্রম করল সর্বজনীন পেনশন স্কীমের নিবন্ধন

দেশের সর্বজনীন পেনশন ব্যবস্থায় আগ্রহ বাড়ছে। গত ৩০ এপ্রিল...

জনপ্রিয়

সাকিব আল হাসানের গোপনে করা সিনেমার শুটিংয়ের ছবি প্রকাশ

গোপনে চলচ্চিত্রে অভিনয় করেছেন সাকিব আল হাসান। কিন্তু সেই...

মহাত্মা আহমদ ছফার জন্মদিন

আজ স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিমান ও দ্রোহী চেতনার লেখক...

নির্বাচন পিছিয়ে দিয়ে একটি গোষ্ঠী জাতির সর্বনাশ করতে চাচ্ছে: মির্জা আব্বাস

একটি গোষ্ঠী নির্বাচন পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাচ্ছে...

চট্টগ্রামে যান্ত্রিক ত্রুটি নিয়ে রানওয়েতে আটকে পড়ে হজযাত্রীদের ফ্লাইট

সৌদি আরবের মদিনা থেকে আসা হজযাত্রীদের একটি ফ্লাইট যান্ত্রিক...

চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট, অর্থের উৎস নিয়ে প্রশ্ন

চট্টগ্রামের রাউজানের জসিম উদ্দিন আবাসন-সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের...

ইরানে আদালত ভবনে জঙ্গি হামলা, নিহত ৫

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তান প্রদেশের জাহেদানে একটি আদালত ভবনে সুন্নি...

অনলাইনেই হবে আমদানি-রপ্তানি শুল্ক-কর পরিশোধ

আমদানি-রপ্তানির শুল্ক-কর ‘এ চালান’ বা অটোমেটেড চালানের মাধ্যমে অনলাইনে...

রাখাইনে অনুকূল পরিবেশ সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব

রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে...
spot_img

এই বিভাগের আরো খবর

Popular Categories

spot_imgspot_img